ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

উড্ডয়নের আগে দুর্ঘটনার কবলে উড়োজাহাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ২২১ বার পড়া হয়েছে

উড্ডয়নের আগে দুর্ঘটনার কবলে উড়োজাহাজ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সবকিছু ঠিকঠাকই ছিল, কিছুক্ষণ পরই আকাশে উড়াল দেয়ার কথা বিমানের। কিন্তু আকাশে ওড়ার আগেই দেখা দিলো বিপত্তি। বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে যাত্রীদের লাগেজবোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বিমানের। এতে বিমানের ডানা এবং সামনের চাকা ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনাটি ঘটেছে ভারতের পুনে বিমানবন্দরে। এর ফলে নির্দিষ্ট সময়ে ছাড়তে পারেনি এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমান। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, পুনে বিমানবন্দরে দিল্লিগামী বিমানটি ওড়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। বিমানে ছিলেন ১৮০ জন যাত্রী। রানওয়েতে টেকঅফের ঠিক আগেই ওই বিপত্তি ঘটে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, চলন্ত ট্র্যাক্টরে ধাক্কা দেয়ায় বিমানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে যাত্রী এবং বিমানে দায়িত্বরত সবাই নিরাপদে রয়েছেন।

জানা গেছে, এয়ার ইন্ডিয়ার এআই-৮৫৮ বিমানটি পুনে বিমানবন্দর থেকে বিকেল ৪টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে দুর্ঘটনার জেরে তা নির্দিষ্ট সময়ে ছাড়তে পারেনি। ঘটনার পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেয়া হয়। পরে মেরামতের পর বিমানটি গন্তব্যের দিকে রওনা দেয়। এ ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়।

তবে এ ঘটনা সম্পর্কে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও প্রশ্ন উঠেছে যাত্রী নিরাপত্তা নিয়ে। কেন এমন ঘটনা ঘটলো বা কার ভুলে এই সংঘর্ষ হলো, তা খতিয়ে দেখছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উড্ডয়নের আগে দুর্ঘটনার কবলে উড়োজাহাজ

আপডেট সময় : ১২:৩৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪