ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

আমিরাতের রেসিডেনশিয়াল মডেল কলেজ পরিদর্শন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ২৯২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ঢাকায় রেসিডেনশিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধিদল। বাংলাদেশ সফরকালে সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী ড. সুলতান আহমেদ আল জাবের, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল হামদী এবং এমওআইএটির পরিচালক মোহাম্মেদ কুদাইব আল কাবিসহ প্রতিনিধিদলটি কলেজে পরিদর্শনে আসেন।

এসময় কলেজের ছাত্র-শিক্ষকদের এক সমাবেশে ড. সুলতান আহমেদ আল জাবের শুভেচ্ছা বক্তব্য দেন এবং জায়েদ সাসটেইন্যাবিলিটি প্রাইজ ২০২৩ অর্জন করায় কলেজকে অভিনন্দন জানান।

সংক্ষিপ্ত বাংলাদেশ সফরে অতিব্যস্ততার মাঝেও কলেজ পরিদর্শন করায় মন্ত্রীসহ সব সম্মানিত রাষ্ট্রীয় অতিথিবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত জায়েদ সাসটেইন্যাবিলিটি প্রাইজ ২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রাকৃতিক ও অণুজীব ঘটিত কম্পোস্ট প্রচলনের মাধ্যমে কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টির নমুনা দেখানোয় গ্লোবাল হাই স্কুল ক্যাটাগরিতে দক্ষিণ এশিয়ায় ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ বিজয়ী হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমিরাতের রেসিডেনশিয়াল মডেল কলেজ পরিদর্শন

আপডেট সময় : ০৩:৫০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩