ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আফগানিস্তানে থেমে গেল পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক দানিশের ক্যামেরার শার্টার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১ ৩৩১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই উত্তপ্ত আফগানিস্তান। সেখানে দাপট বেড়েছে তালেবানদের। চলছে জঙ্গি এবং সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় লড়াই। সংঘর্ষের মধ্যেই স্মরণীয় ছবি ফ্রেমবন্দী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি।

কিন্তু শেষ রক্ষা পেলেন দানিশ। সংঘর্ষের মধ্যে প্রাণ হারালেন দানিশ। সেই সঙ্গে চিরকালের মত থেমে গেল তার ক্যামেরার শাটার। শুক্রবার স্পিন বোলদাক জেলার কান্দাহার শহরের কাছে সংঘর্ষে মৃত্যু হল এই মেধাবী চিত্র গ্রাহকের।

জানা গিয়েছে, দানিশ প্রথমে একটি টিভি চ্যানেলের ক্যামেরাম্যান কাজ করতেন। সেখান থেকেই তার উত্থান। নিজ প্রতিভার জোরেই খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। যে কোন ধরণের বিপদসংকুল এলাকায় অবলিলায় পৌঁছে যেতেন দানিশ। তা সে নেপালের ভূমিকম্প হোক আর মায়ানমারের রোহিঙ্গা সমস্যা।

রোহিঙ্গা উদ্বাস্তুদের জীবন ক্যামেরাবন্দি করার জন্যই তাকে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। সম্প্রতি তিনি রয়টার্সের হয়ে পৌঁছে গিয়েছিলেন আফগানিস্তানে। কিন্তু সেখানেই থেমে গেল তার দুঃসাহসিক অভিযান।

উল্লেখ্য, দিন দুয়েক আগেই তার কনভয়ের ওপর আক্রমণ চালিয়েছিল তালিবান গোষ্ঠী। সেই যাত্রায় প্রাণে বেঁচে গেছিলেন। তবে সেই ছবি তিনি প্রকাশও করেছিলেন। আর এই কাজই তার শেষ কাজ হিসেবে থেকে গেল।

দানিশের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন ভারতের আফগান রাষ্ট্রদূত ফারিদ মামুনজে। তিনি আবার দানিশের খুব ভালো বন্ধুও ছিলেন। খ্যাতনামা এই সাংবাদিকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পৃথিবীর সংবাদমাধ্যম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আফগানিস্তানে থেমে গেল পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক দানিশের ক্যামেরার শার্টার

আপডেট সময় : ০৭:৪৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১