ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ  উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ  উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

চিঠির শুরুতে ট্রাম্প লেখেন, প্রিয় মি. প্রধানমন্ত্রী, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি এইমাত্র পেয়েছি। উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের প্রশংসা করে ট্রাম্প বলেন, বোয়িং আপনাকে হতাশ করবে না।

একই সঙ্গে বিষয়টির প্রতি প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও ধন্যবাদ জানান তিনি। চিঠিতে অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি তাঁর উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

ট্রাম্প বলেন, বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও দেশের সামনে অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি নিশ্চিত। চিঠির শেষে শুভকামনাসহ ও আন্তরিকভাবে উল্লেখ করে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ  উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপডেট সময় : ০৭:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬