ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিনগত পরিবর্তন, ভেজাল খাদ্য, বায়ুদূষণের মাত্রা বৃদ্ধিসহ নানা কারণে শিশুদের ক্যানসার বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে প্রতি বছর দেড় লাখেরও বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। তাদের মধ্যে ১০ হাজারের বেশি শিশু

নিজস্ব প্রতিনিধি

আপনার হাত ধরে ভালোভাবে বেঁচে থাকা সম্ভব (বেটার সারভাইভাল ইজ অ্যাচিভাবল, থ্রো দেয়ার হ্যান্ডস) স্লোগানকে সামরেখে বুধবার পালিত হচ্ছে আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস। দিবস পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি রয়েছে।

বাংলাদেশে প্রতি বছর ১০ থেকে ১২ হাজার শিশু ক্যানসারে আক্রান্ত হচ্ছে। চিকিৎসার আওতায় আসছে মাত্র অর্ধেক শিশু। ক্যানসারের প্রকারভেদে ৫০ থেকে ৮০ শতাংশ চিকিৎসায় সুস্থ হয়। ক্যানসার আক্রান্ত প্রাপ্তবয়স্কদের চেয়ে শিশু ক্যানসার রোগীর চিকিৎসাব্যবস্থা অপ্রতুল হওয়ায় ভোগান্তি বাড়ছে।

জিনগত পরিবর্তন, ভেজাল খাদ্য, বায়ুদূষণের মাত্রা বৃদ্ধিসহ নানা কারণে শিশুদের ক্যানসার বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে প্রতি বছর দেড় লাখেরও বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। তাদের মধ্যে ১০ হাজারের বেশি শিশু।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে শিশুদের জন্য মাত্র ৪০টি বিছানা রয়েছে। চিকিৎসকরা বলছেন, গত এক বছরে নতুন-পুরোনো মিলিয়ে ১৩শ-এর বেশি শিশু চিকিৎসা নিয়েছে। সঠিক সময়ে চিকিৎসা নিয়ে ৫০ থেকে ৮০ শতাংশ শিশু সুস্থ হয়। সমস্যা হচ্ছে, শিশুরা ক্যানসার হলে অনেকে শুরুতে বুঝতে পারে না। অনেকে বিশ্বাসও করতে চায় না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ক্যানসারে শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে বৈশ্বিক পদক্ষেপ ঘোষণা করেছে। যেখানে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে শিশুদের ক্যানসারে আক্রান্তের হার ৬০ ভাগ কমিয়ে আনতে হবে। সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশে শিশু ক্যানসার বিশেষজ্ঞ রয়েছেন মাত্র ৫০ জন। অভিজ্ঞ নার্স ও টেকনিশিয়ান এবং ঢাকার বাইরে শিশু ক্যানসার চিকিৎসাসেবা অপ্রতুল।

চিকিৎসকদের মতে, শিশুদের ক্যানসার চিকিৎসা শহরমুখী। এর বিকেন্দ্রি কীকরণ করা গেলে রোগীর চাপ কমবে। তবে ক্যানসার চিকিৎসার প্রধান প্রতিবন্ধকতা আর্থিক। ফলে চিকিৎসা শুরু হলেও মাঝপথে চিকিৎসা তা বন্ধ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস

আপডেট সময় : ০৮:৩৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩