ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

আদালতে খলিলের জবানবন্দি: বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, ফাঁস করা প্রশ্নে ৩ বিসিএস ক্যাডার চাকরিতে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ২৭৮ বার পড়া হয়েছে

 ডেসপাস রাইটার খলিলুর রহমান ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিআইডির হাতে গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ৬জন। তারই একজন পিএসসির ডেসপাস রাইটার খলিলুর রহমান। আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, ফাঁস হওয়া প্রশ্নে নিয়োগ পাওয়া তিনজন এখন চাকরীতে বহাল রয়েছেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশ্নফাঁস নিয়ে বেরিয়ে আসছে থলের বিড়াল। গেল প্রায় এক যুগে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এসব ফাঁস করা প্রশ্নে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন অনেকেই। তাদের অনেকে এখন বিভিন্ন ক্যাডারে কর্মরত। যারা ফাঁস হওয়া প্রশ্নে টাকার বিনিময়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে চাকরি করছেন, প্রশ্নফাঁস-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর তারাও আতঙ্কে রয়েছেন।

জবানবন্দিতে পিএসসির ডেসপাস রাইটার খলিলুর রহমান বলেছেন, তিনি ৩৩তম বিসিএস পরীক্ষায় ১০ জন প্রার্থীর কাছে প্রশ্ন ফাঁস করেছেন। এর মধ্যে তিনজন বর্তমানে বিভিন্ন ক্যাডারে চাকরি করছেন। এছাড়াও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রেলের বিভিন্ন নিয়োগে তার হাত ছিল।

আদালতে খলিলুর রহমানের দেওয়া তথ্যগুলো এখন তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে যদি তার ফাঁস করা প্রশ্নে সত্যিই ওই তিনজন কর্মকর্তার বিভিন্ন ক্যাডারে চাকরি করার সত্যতা মেলে তবে সিআইডি তাদের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে বলে চ্যানেল টোয়েন্টি ফোরের এক প্রতিবেদনে জানা গেছে।

জবানবন্দিতে খলিলুর আরও জানিয়েছেন, পিএসসির সাবেক একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তিনি চাকরিপ্রার্থীদের পরিচয় করিয়ে দিতেন। সেখান থেকে সবুজ সংকেত মিললে নিয়োগের বিষয়ে আর্থিক লেনদেনের চূড়ান্ত সিদ্ধান্ত হতো।

খলিল গত শুক্রবার (৫ জুলাই) রেলওয়ের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন ক্যাডার) পদের নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র দীর্ঘদিন ধরে ফাঁস করে আসছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিরপুর পীরেরবাগ এলাকা থেকে খলিলকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির জিজ্ঞাসাবাদে খলিল জানিয়েছিল, তাকে এসব পরীক্ষার জন্য প্রার্থী সরবরাহ করতেন পিএসসির সহকারী পরিচালক আলমগীর। আলমগীর রেলওয়ের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের (নন ক্যাডার) নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র দীর্ঘদিন ধরে ফাঁস করেছেন। মিরপুর এলাকার সরকারি আবাসন থেকে সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে আলমগীরকে আটক করা হয়। তার কাছ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই বাছাইয়ে চক্রের অন্যতম মূলহোতা সাজেদুল ইসলামের নাম উঠে আসে।

আবেদ আলীর সঙ্গে প্রশ্নফাঁসে জড়িত আরও একজন চতুর্থ শ্রেণির কর্মচারীকে ১০ কোটি টাকার চেকসহ মঙ্গলবার (০৯ জুলাই) গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে তিনি জড়িত। আইন-শৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে। তার মাধ্যমে বের হবে কোন কোন কর্মকর্তা জড়িত এবং এই টাকার ভাগ কারা পেত।

সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে সোমবার (৮ জুলাই) পিএসসির দুই জন উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী এবং তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ফেসবুকে ভাইরাল হন। তাদের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলায়।

পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা মামলায় মঙ্গলবার (৯ জুলাই) পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীসহ ৬জন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। দায় স্বীকার করা অন্য আসামিরা হচ্ছে, পিএসসির ডেসপাস রাইটার খলিলুর রহমান, অফিস সহায়ক (ডেসপাস) সাজেদুল ইসলাম, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন এবং যুবক লিটন সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদালতে খলিলের জবানবন্দি: বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, ফাঁস করা প্রশ্নে ৩ বিসিএস ক্যাডার চাকরিতে

আপডেট সময় : ১০:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪