ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

আট শর্তে ভারতে ৪ হাজার টন ইলিশ রপ্তানির অনুমিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

বাজারে ইলিশের দাম চড়া , বুধবার সন্ধ্যায় তোলা ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

আসন্ন দুর্গাপুজা সামনে রেখে ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ। এবারে ৭৯টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ৫০ মেট্রিক টন করে ইলিশ রপ্তানির সুযোগ পাবে।

বুধবার বাণিজ্য মন্ত্রকের এক প্রজ্ঞাপনে ইলিশ রপ্তানির অনুমিত দেওয়া হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই অনুমতি কার্যকর থাকবে। অর্থাৎ এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে ভারতে ইলিশ রপ্তানি করতে হবে।

আট শর্তে ইলিশ রপ্তানির অনুমিত দেয় বাণিজ্যমন্ত্রক। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, শুল্ক কর্তৃপক্ষ রপ্তানির অনুমতিপ্রাপ্ত পণ্যের কায়িক পরীক্ষা করবে, প্রতিটি চালান জাহাজীকরণ শেষে রপ্তানির সব কাগজপত্র বাণিজ্য মন্ত্রকে পাঠাতে হবে, অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না, অনুমতিপত্র কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া সাবকন্ট্রাকটিংয়ে মাধ্যমে ইলিশ রপ্তানি করা যাবে না।

দুর্গাপূজা সামনে রেখে এবার পাঁচ হাজার টন ইলিশের চাহিদার কথা জানিয়েছিল ভারতের কলকাতার ব্যবসায়ীরা। ১ সেপ্টেম্বর কলকাতা ফিশ ইমপোর্টারস অ্যাসোসিয়েশন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে এ আবেদন করে। ৪ সেপ্টেম্বর তা বাণিজ্য মন্ত্রকে পৌছে।

বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর, গত বছর পূজার সময় ২ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমতির বিপরীতে রপ্তানি হয়েছে ১ হাজার ৩০০ টন। আগের বছরগুলোতেও ইলিশের প্রাপ্যতা কম এবং দাম বেশি হওয়া নির্ধারিত ইলিশ পাঠানো সম্ভব হয়নি। অনুমোদনের তুলনায় রপ্তানির পরিমাণ ছিল ৩০ থেকে ৪০ শতাংশ কম।

এবারে ভরমৌসুমে ইলিশের বাংলাদেশে ইলিশের বাজার চড়া। বুধবার সন্ধ্যায় বাজার ঘুরে দেখা গিয়েছে, ৯০০ গ্রাম ইলিশের কেজি ১২০০ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আট শর্তে ভারতে ৪ হাজার টন ইলিশ রপ্তানির অনুমিত

আপডেট সময় : ০৭:২৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩