ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

আইএমএফের ঋণ বাংলাদেশের জন্য ব্রিদিং স্পেস: শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ২৯৯ বার পড়া হয়েছে

ওয়াশিংটনের হোটেল রিজ কার্টলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে আইএমএফের এমডি ক্রিস্টালিনা জর্জিয়েভা। ছবি: বাসস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন ‘ব্রিদিং স্পেস’ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিয়েছে বাংলাদেশ। শনিবার স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটনের হোটেল রিজ কার্টলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন শেখ হাসিনা।

পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আমরা আপনাদের যে লোনটা নিয়েছি আইএমএফের, একটা ‘ব্রিদিং স্পেস’ হিসেবে।

সম্প্রতি আইএমএফ বাংলাদেশের জন্য ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএমএফ এমডি শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্ন খাতে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন যা কোভিড-১৯ মহামারীর পরে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করেছে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের উদ্ধৃতি দিয়ে মোমেন বলেন, বাংলাদেশ বিশ্বে (তার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে) একটি রোল মডেল যা করোনাভাইরাস মহামারীর পরেও তার অর্থনীতিকে পরিণত করে।

আইএমএফ প্রধান বলেন, সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো নেতৃত্ব প্রয়োজন।

তিনি বলেন, ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, সুসংযোগ স্থাপন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ক্রিস্টালনা কোভিড-১৯ মহামারীতেও ম্যাক্রো অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার প্রশংসা করেছেন।

শেখ হাসিনা তার দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের উদ্যোগ সম্পর্কে আইএমএফ প্রধানকে অবহিত করে বলেন, বাংলাদেশের উন্নয়ন একদিনে হয়নি, বরং দীর্ঘদিনের পরিকল্পনার ফল।

শেখ হাসিনা বলেন, পরিবর্তনের পর কারাগারে থাকা অবস্থায় তিনি কীভাবে বাংলাদেশের উন্নয়ন করতে চান তার পরিকল্পনা তৈরি করেন এবং ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন।

তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে আইএমএফ প্রধানকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের যাত্রায় আইএমএফের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখার কামনা করেন।

বাংলাদেশ বর্তমানে আইএমএফ-এর সাথে ৪.৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি কর্মসূচি নিয়ে নিযুক্ত রয়েছে, যা অনেক দেশ বছরের পর বছর আলোচনার পরও ঋণ নিতে পারছে না। বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আইএমএফের ঋণ বাংলাদেশের জন্য ব্রিদিং স্পেস: শেখ হাসিনা

আপডেট সময় : ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩