ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

অগ্নিঝুঁকিপূর্ণ ঢাকার আরও একটি মার্কেট, ফায়ার সার্ভিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ২০৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ঢাকার আরও একটি মার্কেটকে অগ্নিঝুঁকিপূর্ণ বলছে ফায়ার সার্ভিস। ঢাকার ব্যস্ততম এলাকা বিশাল মার্কেটটির নাম ‘রাজধানী সুপার মার্কেট’। ফায়ার সার্ভিস জানিয়েছে, এই মার্কেটিও অগ্নিঝুঁকিপূর্ণ। রবিবার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মার্কেটটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন শেষে এই তথ্য জানান।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশিদ সংবাদমাধ্যমকে বলছেন, বৈদ্যুতিক লাইনের অপরিকল্পিত সংযোগ মার্কেটের অগ্নিঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। এ সংক্রান্ত কিছু ব্যবস্থা মার্কেট কর্তৃপক্ষ নেবার পাশাপাশি দুই লাখ লিটার পানি মজুতের ট্যাংক নির্মাণ করেছে।

মার্কেটের দোকান মালিক সমিতির দাবি, তারা দায়িত্ব নেওয়ার পর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। নতুন যেসব প্রস্তাব ফায়ার সার্ভিস দিয়েছে, তা-ও দ্রুত কার্যকর করা হবে।

গত মঙ্গলবার বঙ্গবাজারে ভয়াবহ আগুনে প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে যায়। এরপর গত বৃহস্পতিবার গাউছিয়া মার্কেট পরিদর্শন করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। পরিদর্শন শেষে এ মার্কেটটি অগ্নিঝুঁকিপূর্ণ বলে জানান তারা। অগ্নিনির্বাপণের যেসব ব্যবস্থা থাকা দরকার, তার অধিকাংশই এ মার্কেটে নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অগ্নিঝুঁকিপূর্ণ ঢাকার আরও একটি মার্কেট, ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০৮:১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩