ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চায় জামায়াত: আমির শফিকুর রহমান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চায় জামায়াত: আমির শফিকুর রহমান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে ৮ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। সেই বিজয় হবে কোরআনের মাধ্যমে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। চট্টগ্রাম থেকেই ইসলামের বিজয়ের বাঁশি বাজবে।

শুক্রবার সকাল থেকেই নগরীর ঐতিহাসিক লালদীঘির ময়দান মিছিলের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে। দুপুর পৌনে ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, অতীতে ক্ষমতাসীনরা দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করে দেশের উন্নয়নকে ব্যাহত করেছে। তিনি বলেন, তারা রটের বদলে বাঁশ দিয়ে রাস্তা বানিয়েছে। দেশের টাকা লুট করে বিদেশে ব্যবসা শুরু করেছে। শাপলা চত্বরে আলেমদের হত্যার পর কুখ্যাত প্রধানমন্ত্রী বলেছিল, রঙ নিয়ে শুয়ে ছিল।

তিনি আরও বলেন, রক্তাক্ত হাতে ক্ষমতায় এসে রক্তাক্ত হাতেই বিদায় নিয়েছে তারা। গাড়িতে পালিয়ে যাওয়ার সাহসও তাদের ছিল না। সেনাবাহিনী-পুলিশকে অপব্যবহার করে দেশকে ধ্বংস করেছে।

ডা. শফিকুর রহমান দাবি করেন, ৫ আগস্টের বিপ্লবের পরেও দেশে ফ্যাসিবাদী চর্চা পুরোপুরি শেষ হয়নি। একটি গোষ্ঠী জনগণের ওপর চাঁদাবাজি ও দুর্নীতি চালিয়ে যাচ্ছে। ক্ষমতায় না গিয়েও ক্ষমতার প্রভাব দেখাচ্ছে, বলেন তিনি।

৮ দলের ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে উল্লেখ করে জামায়াতের আমির সতর্ক করে বলেন, প্রয়োজনে আবারও ৫ আগস্টের মতো আন্দোলন গড়ে উঠবে। তিনি আরও দাবি করেন, ইসলামী দলগুলোর ঐক্য ভবিষ্যতে জাতীয় সংসদ পর্যন্ত বিস্তৃত হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :