ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসদার হোসেনের আইনজীবী সনদ সাময়িক স্থগিত যুগান্তকারী উদ্যোগ কৃষক কার্ড: যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে লক্ষ্যভিত্তিক সহায়তা বৈশ্বিক নিরাপত্তায় নতুন জোট: রাশিয়া-চীন একসঙ্গে ইস্টার্ন রিফাইনারি লো-ফিডে চালু, সরবরাহে প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয় জ্বালানি: আরও দুই লাখ টন তেল নিয়ে দুই জাহাজ চট্টগ্রাম বন্দরে: চিফ হুইপ কুয়াকাটায় প্রাইভেট ফ্লাইটে আগ্রহী হলে অবকাঠামো সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী আত্মসমর্পণে বাধ্য করার মার্কিন চেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান স্পেনে বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীর বৈধতার সুযোগ চৈত্র সংক্রান্তি ও নববর্ষে ঐতিহ্যের বন্ধনে ভারত-বাংলাদেশ কৃষক কার্ড : ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষককে  কার্ডের  আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

২৯ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়তে হবে ওমরাহ পালনকারীদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ৩৬৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওমরা পালনে সৌদি আরবে অবস্থান করছেন এমন বিদেশি নাগরিকদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

হজ মৌসুম শুরুর প্রাক্কালে প্রস্তুতি নেওয়ার সুবিধার্থে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সোমবার স্থানীয় গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, বিদেশি ওমরাহ পালনকারীদের সৌদি আরব ছাড়তে হবে ২৯ এপ্রিল।

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও বলেছে, এ বছর ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ সময় ১৩ এপ্রিল। এরপর ওমরাহ পালনের জন্য দেশটিতে প্রবেশ করা যাবে না। হজ মৌসুম শেষে আবার ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে।

মন্ত্রণালয় বলেছে, যেসব ওমরাহ পালনকারী ২৯ এপ্রিলের পরও সৌদি আরবে থেকে যাবেন, তাঁদের ভিসা ও ধর্মীয় আচারবিষয়ক বিধান লঙ্ঘনকারী হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।

আইনের লঙ্ঘনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও ওমরাহ সেবাদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ টাকারও বেশি) জরিমানা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৯ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়তে হবে ওমরাহ পালনকারীদের

আপডেট সময় : ০১:০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫