ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামবিদ্বেষ রোধে বৈশ্বিক জিরো টলারেন্স নীতির ডাক বেইজিংয়ের ঈদের ছুটিতেও দায়িত্বে অবিচল প্রধানমন্ত্রী বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ স্বস্তির ঈদযাত্রা: নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন

২০ বছর বয়সেই কানাডার আকাশে চষে বেড়াচ্ছে অদিতি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ২৮৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র ২০ বছর বয়সেই কানাডার আকাশে পাইলট হিসেবে নিজেকে মেলে ধরেছেন অদিতি সরকার। বাংলাদেশের জয়পুরহাট সদর উপজেলার পাথুরিয়া গ্রামের বাসিন্দা সমাজকর্মী প্রয়াত অপূর্ব সরকার ও মাহবুবা সরকার দম্পতির মেয়ে অদিতি। তিন বোনের মধ্যে সবার বড় তিনি।

প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত জয়পুরহাট শহরের জামান মডেল প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড একাডেমিতে শৈশব কাটলেও দার্জিলিংয়ের হিমালি বোর্ডিং ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।

পরের ঠিকানা কলকাতার জেমস একাডেমিয়া ইন্টারন্যাশনাল স্কুল। এখানে নবম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এবং সেখানেই ও লেভেল সম্পন্ন করেন। পরে ঢাকার লালমাটিয়ার লরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এ লেভেল সম্পন্ন করেন।

২০১৭ সালের ডিসেম্বর মাসে কানাডার ভ্যানকুভার প্রিন্সিপাল এয়ার ফ্লাইং স্কুল থেকে পাইলট প্রশিক্ষণ নেন অদিতি। এরপর সেখানেই ইন্সট্রাক্টর রেটিং সম্পন্ন করে তিন বছর পাইলট প্রশিক্ষক হিসেবে চাকরি করেন তিনি। এরপর ফার্স্ট অফিসার হিসেবে পাইলট হন।

প্রশিক্ষণ নেওয়ার সময় অদিতি হঠাৎই জানতে পারেন তার বাবা আর বেঁচে নেই। এ অবস্থায় নিজেকে সামলিয়ে মাসহ নিকটাত্মীয়দের উৎসাহে খণ্ডকালীন চাকরি করেই উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ সম্পন্ন করেন।

অদিতির মা মাহবুবা সরকার বলেন, ২০১৯ সালে মেয়ের বাবা অপূর্ব সরকার মারা যান। তখন আমি নানা প্রতিকূলতার মধ্যেও মেয়ের পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে পিছপা হইনি। সমাজের প্রতি আমার বার্তা শত বাধা পেরিয়ে মেয়েরাও পারে আকাশ ছুঁতে। এর প্রমাণ আমার মেয়ে।

বড় বোন অদিতির সাফল্যে ছোট বোন অর্নি জানায়, লেখাপড়া শেষে কারো মতো যদি হতে চাই, তাহলে সবার আগে আমার আপুর মতো হবো। আমি তাকে অনুসরণ করি।

অদিতির সাফল্যে শুধু পাথুরিয়া গ্রামের মানুষই নয়, পুরো জেলার মানুষ খুশি। জয়পুরহাটের নিভৃত পল্লীতে বেড়ে ওঠা মেয়েটি আজ বিদেশের আকাশে উড়োজাহাজ নিয়ে ঘুরছেন, ভেবে অবাক হন সহপাঠী, পাড়া-প্রতিবেশী ও স্কুল শিক্ষকরা।

অদিতির ছোট বেলার সেই জামান মডেল স্কুল অ্যান্ড একাডেমির পরিচালক মোছা. গুলশান আরা জামান অনেকটা দরদমাখা কণ্ঠে বলেন, সে ছোটবেলা থেকেই খুব মেধাবী। সেই সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতিমনাও ছিল। আমরা তার এমন সাফল্যে আনন্দিত ও গর্বিত।

অদিতির অপর বোন অর্থি জর্জিয়ায় ডাক্তারি পড়ছেন। আর ছোট মেয়ে অর্নি ভারতের শিলিগুড়িতে এ লেভেলের শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২০ বছর বয়সেই কানাডার আকাশে চষে বেড়াচ্ছে অদিতি

আপডেট সময় : ১০:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪