ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে

১৪ লাখ ভিসা ইস্যু: বাংলাদেশ-সৌদি সম্পর্ক নতুন উচ্চতায়

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

১৪ লাখ ভিসা ইস্যু: বাংলাদেশ-সৌদি সম্পর্ক নতুন উচ্চতায়

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫ সালে বাংলাদেশিদের জন্য ৭ লাখ ৫০ হাজার কর্মভিসাসহ মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে সৌদি আরব—এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য তুলে ধরেন।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের বিশ্বস্ত ও দীর্ঘদিনের কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করে দুই দেশের ঐতিহাসিক বন্ধনের কথা স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭৬ সালে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ১৯৭৭ সালের ঐতিহাসিক সৌদি সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন ভিত্তি দেয় এবং মুসলিম ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য ও মুসলিম উম্মাহজুড়ে শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কৃতজ্ঞতা জানান। তিনি দুই দেশের ভূ-কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অবকাঠামোসহ অগ্রাধিকার খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।

১৯৭৯ সালে প্রায় দুই লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে সৌদি সহায়তার কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য সৌদি আরবের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন এবং মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনে সমর্থন কামনা করেন।

এছাড়া রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে সৌদি সরকারের শুভেচ্ছা জানান। প্রতিমন্ত্রী সৌদি ভিশন ২০৩০-এর আওতায় ক্রাউন প্রিন্সের সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। উভয়পক্ষ পারস্পরিক স্বার্থে সম্পর্ককে আরও বিস্তৃত ও কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৪ লাখ ভিসা ইস্যু: বাংলাদেশ-সৌদি সম্পর্ক নতুন উচ্চতায়

আপডেট সময় : ০৮:০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬