ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি নারী আসনে নির্বাচন: প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা বিএনপির ৩৬ জন সাড়ে ১৮ লাখ পরীক্ষার্থী:   এসএসসি-সমমান পরীক্ষা শুরু, কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশনা ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণে আইবিসিসিআই-হাইকমিশনার বৈঠক টিকা পাবে ১ কোটি ৮০ শিশু: প্রথম দিনই পাবে প্রায় ১৯ লাখ শিশু তেল-গ্যাসের দাম বৃদ্ধি: মানবিক অর্থনীতির চ্যালেঞ্জে নতুন করে মূল্যস্ফীতির চাপ জ্বালানি-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ও কৃষি সেচে স্থবিরতা ভারতীয় হাই কমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ হরমুজে ফি দিয়েও জাহাজ চলাচল বন্ধ করল ইরান, বাড়ছে উত্তেজনা বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’, পরে আলোচনা: ইরান

হু হু করে বাড়ছে বানের জল, টানা বর্ষণে নির্ঘুম রাত কাটছে ফেণীবাসীর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ২১৯ বার পড়া হয়েছে

হু হু করে বাড়ছে বানের জল, টানা বর্ষণে নির্ঘুম রাত কাটচ্ছে ফেণীবাসীর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহরের অলিগলিতে হানা দিয়েছে বানের জল। ২৪’র আগস্ট মাসের স্মরণকালের বন্যার কথা ভাবতে গিয়ে ফেণীর মানুষ এখন দিশেহারা। তাদের তাড়িয়ে বেড়ানচ্ছে ভয়াবহ বন্যার স্মৃতি। এরই মধ্যে চলতি বর্ষা মৌসুমে গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৪০ সর্বোচ্চ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। জেলার নিম্ন এলাকায় বাড়িঘরে জল ঢুকতে শুরু করেছে।

২৪’র আগস্ট মাসের স্মরণকালের বন্যায় বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ফেনীর সব উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেসময় প্রাণহানি হয়েছিল ২৯ জনের । জলবন্দী হয়ে পড়েছিলো ১০ লাখের বেশি মানুষ।

ক্ষতিগ্রস্ত হয়েছিলো সড়ক যোগাযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন, ঘরবাড়ি ও ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব খাত। জেলা প্রশাসনের তথ্য মতে সেই বন্যায় প্রায় ২ হাজার ৬৮৬ কোটি ২০ লাখ ৫০০ টাকার ক্ষতি হয়েছিল।

হু হু করে বাড়ছে বানের জল, টানা বর্ষণে নির্ঘুম রাত কাটচ্ছে ফেণীবাসীর
হু হু করে বাড়ছে বানের জল, টানা বর্ষণে নির্ঘুম রাত কাটচ্ছে ফেণীবাসীর

এ বছর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ফেনীতে চলতি মৌসুমে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। টানা বর্ষণে ফেনী শহরের বেশির ভাগ সড়ক হাঁটুভাঙ্গা জলে তলিয়ে গেছে।

অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বেড়েছে জেলার বিভিন্ন নদীর পানি। ভেঙেছে দুটি নদীর বেড়িবাঁধ। লোকালয়ে নদীর জল ঢুকছে হু হু করে। নিচু এলাকার বাসিন্দারা গত বছরের মতো ফের বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন। গত ২৪ ঘণ্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে।

এর মধ্যে শুধু সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছয় ঘণ্টায় ২০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জল উন্নয়ন বোর্ড সূত্রের খবর, টানা বর্ষণ ও উজান থেকে আসা ঢলে ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীতে পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মুহুরী নদীর জল বিপৎসীমার ১১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এ নদীতে জল বিপৎসীমা ১২ দশমিক ৫৫ সেন্টিমিটার। নদীর জল বাড়ায় মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বিভিন্ন স্থান ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে লোকালয়ে ঢুকতে শুরু করেছে নদীর পানি। এর আগে সকালে ফুলগাজী উপজেলার শ্রীপুর রোড এলাকায় মুহুরী নদীর পাড়সংলগ্ন সড়ক ভেঙে দুটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হু হু করে বাড়ছে বানের জল, টানা বর্ষণে নির্ঘুম রাত কাটছে ফেণীবাসীর

আপডেট সময় : ০৯:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫