ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রিলিয়ন ডলারের স্বপ্ন যাত্রা: আজ বিএনপি সরকারের প্রথম বাজেট যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন

হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চব্বিশের আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে তাঁকে ফাঁসির দণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায়ের পর হাসিনাসহ অন্যান্য দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে দিতে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার, তবে সে চিঠির কোনো ইতিবাচক জবাব এখনও পায়নি ঢাকা।

শুক্রবার চার দিনের সরকারি সফরে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত এখনো ইতিবাচক সাড়া দেয়নি।

তিনি বলেন, ট্রাইব্যুনালের রায় নিয়ে ভারত পরীক্ষানিরীক্ষা করছে, আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই বলেও জানান তিনি। একই সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও ( ডিসেম্বর) বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হয়নি বলে উল্লেখ করেন উপদেষ্টা।

নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতাল সম্পর্কে তিনি বলেন, এর কার্যক্রম দ্রুত শুরু করে যেতে চায় অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে প্রকল্পটি সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০২:৩৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫