ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ১,৫৯৩ চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার

হাসিনাকে ফেরত এনে বিচার করা সরকারের দায়িত্ব: সাকি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

জুলাই-আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল, এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে

শেখ হাসিনাকে ফেরানো এবং ভারতকে চিঠি দেওয়া ও বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেটে এ কথা বলেন।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আয়োজিত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠানে যোগ দিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সিলেটে আসেন।

সাকি বলেন, জুলাই-আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল, এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

সরকারের প্রতি প্রত্যাশা অনেক। তবে আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে। সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে, এমনটা নয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার বলছে, ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে হবে। ইতোমধ্যে অনেকের সঙ্গে আলোচনা করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কী কী সংস্কার প্রয়োজন সেটি দেখতে হবে।

কুমিল্লায় একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনা প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়।

মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। যারা এ কাজ করেছে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য