ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে গভীরতর শিল্প অংশীদারত্বে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গাজায় ইসরায়েলের গণহত্যায় লক্ষ্যবস্তু শিশুরা: জাতিসংঘের তদন্ত কমিশন চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগ, কৌশলগত অংশীদারত্ব ও রাজনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়ানোর তাগিদ ভূরাজনীতিতে নতুন সমীকরণ মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রা পলাশীর ইতিহাস বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস দুর্যোগকবলিত উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত

স্পুটনিক ভি টিকার অনুমোদন, তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১ ৩৭৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ টিকা রুশ সীমানা ছাড়িয়ে বহু রাষ্ট্রেও এরই মধ্যে অনুমোদন পেয়েছে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র অনুমোদন এখনও মেলেনি। আর সেই প্রক্রিয়া নতুন করে শুরু করলো হু।

বিশ্ব স্বাস্থা তথা হু’র অনুমোদিত টিকা নেওয়া না থাকলে বহু দেশ বিদেশি পর্যটকদের প্রবেশ অনুমোদন করছে না। এ অবস্থায় স্পুটনিক ভি নিয়ে অনেকেই সেই সমস্যায় পড়ছেন। আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা স্পুটনিক ভি’কে ছাড়পত্র দেয়নি।

ফলে এই টিকাটি নিয়ে এসব দেশে ঢুকতে পারছেন না অনেকে। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, মোট ৪৮টি দেশে রুশ টিকা স্পুটনিক ভি ব্যবহার করা হয়েছে। তাই বিষয়টি নিয়ে এ বারে তৎপর হয়েছে হু।

সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল মারিয়েঞ্জেলা সিমাও বলেন, এখনও অনেক তথ্য আদানপ্রদান হওয়া বাকি। কিন্তু প্রক্রিয়াটি শুরু হয়েছে।

হু-র ছাড়পত্র পেলে রাষ্ট্রপুঞ্জের কোভ্যাক্স প্রকল্পেও যোগ দিতে পারবে স্পুটনিক ভি। সে ক্ষেত্রে টিকার অভাব অনেকটাই পূরণ হবে। আফ্রিকাসহ বিশ্বের অনুন্নত দেশগুলোতে করোনার টিকাকরণ এখনও অনেকটা পিছিয়ে। ইউরোপের দেশগুলোতে যেখানে ৮০ শতাংশের কাছাকাছি টিকাকরণ হয়ে গিয়েছে, সেখানে গরিব দেশগুলো ৫-৬ শতাংশে আটকে রয়েছে।

সম্প্রতি রোমের জি-২০ সম্মেলনে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, আমরাই বিশ্বের প্রথম দেশ, যারা সর্বাগ্রে কোভিডের টিকাকরণ শুরু করেছিলাম। স্পুটনিক ভি-র নিরাপত্তা ও কার্যকারিতা নিয়েও সপ্রশংস বক্তব্য রাখেন তিনি। হু  ভারতের ভারত বায়োটেক এবং ফাইজার-বায়োএনটেক, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং সিনোফার্ম-এর কোভিড টিকাকে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্পুটনিক ভি টিকার অনুমোদন, তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় : ০৪:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১