ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

সেভেন সিস্টার্স প্রসঙ্গে ড. খলিলুর, কানেক্টিভিটি চাপিয়ে দেবো না ঢাকা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ২০১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার মন্তব্যে ভারতজুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্স নিয়ে এই প্রথমবার কথা বলেননি।

২০১২ সালে একই ধরনের কথা বলেছিলেন। এর চাইতে একটু এগিয়ে গিয়ে ২০২৩ সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে বলেছিলেন, নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করা এবং তিনি এ প্রসঙ্গে একটা একক অর্থনৈতিক অঞ্চলের কথাও বলেছিলেন, যেটাকে বিগ বে ইনেশিয়েটিভ বলে গণ্য করা হয়।

ড. খলিলুর রহমান বলেন, কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ার খুলে দেবে। বিশেষ করে যাদের জন্য সমুদ্রে এক্সেস পাওয়া খুব কঠিন। আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দেবো না, সেটা করার মতো অবস্থাও আমাদের নেই। কেউ যদি নেয় খুব ভালো, না নিলে কী করবো আমরা, কিছু করার নেই। অত্যন্ত সৎউদ্দেশ্যপ্রণোদিত কথাই প্রধান উপদেষ্টা বলেছেন।

এর ব্যাখ্যা যদি অন্যরকম দেওয়া হয়, আমরা সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না। আমরা শুধু সবার সমান লাভের জন্য কানেক্টিভিটি দিতে আগ্রহী আছি, কেউ নিলে ভালো, না নিলে নেবেন না। বুধবার ঢাকায় সাংবাদিক বৈঠকে একথা বলেন, ড. ইউনূসের বিশেষ দূত ড. খলিলুর রহমান। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনের শেষ দিনে ড. ইউনূস আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন।

সম্মেলনের ফাঁকে সাইডলাইনে বিভিন্ন রাষ্ট্র-প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হতে পারে। যতক্ষণ পর্যন্ত বৈঠক না হচ্ছে, এ প্রসঙ্গে আমরা আগ বাড়িয়ে কিছু বলবো না।

ড. খলিলুর বলেন, আমরা আশা করছি, অন্যান্য সব সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে বিমসটেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। সে কারণে আমরা ভাবছি, এই সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে।

বিমসটেক সম্মেলনে দুটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এই সময় ড. ইউনূস উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেভেন সিস্টার্স প্রসঙ্গে ড. খলিলুর, কানেক্টিভিটি চাপিয়ে দেবো না ঢাকা

আপডেট সময় : ০৯:১৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫