ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

সেনা অভ্যুত্থান: আনন্দবাজারের ভুয়া সংবাদ : প্রেস উইং

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কার কথা উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্ট-এ এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, জুলাই-আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া শেখ হাসিনাকে সমর্থন করতে ভারতীয় গণমাধ্যম হাইব্রিড যুদ্ধের কৌশল ব্যবহার করছে। কারণ শেখ হাসিনা তাদের দীর্ঘদিনের প্রক্সি। আর এর মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে।

এরপর বলা হয়, হাইব্রিড যুদ্ধ তথ্য অভিযান-যাকে ডিসইনফরমেশন বলা হয়। একটি ডিসইনফরমেশনমূলক প্রতিবেদন সাধারণত একটি সম্পূর্ণ বানোয়াট গল্প দিয়ে শুরু হয়, যার কোনো প্রমাণ বা সূত্র থাকে না, নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের মন্তব্য দিয়ে চালিয়ে দেওয়া হয়। গল্পটি এমন রসালো ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয় যাতে অন্যান্য গণমাধ্যমও গল্পটি সত্য ভেবে প্রকাশ করে। আর বিভিন্ন গণমাধ্যমে একই গল্প প্রকাশ পেলে মানুষের মধ্যে তার বিশ্বাসযোগ্যতা বাড়ে।

পোস্টে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আনন্দবাজারের সংবাদের বাস্তবিক কোনো ভিত্তিই নেই। তাদের গল্প বলিউডের কোনো রোমান্টিক কমেডি সিনেমার চেয়ে কম নয়। আপনারা তথ্য প্রমাণের ভিত্তিতে সাংবাদিকতা অনুশীলন করবেন নাকি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ন করার প্রচারণার অংশ হিসেবে কুৎসিত কল্পকাহিনি প্রচার করবেন। সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে।

এর আগে, ৩০ জানুয়ারি সেনা অভ্যুত্থান ঢাকায়? নজর দিল্লির শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা অনলাইন। সেখানে ধারণার ভিত্তিতে দাবি করা হয়, সেনাবাহিনীর একটি অংশ বাহিনীটির দখল নিতে সক্রিয় হয়ে উঠেছে। এতে আরও বলা হয়, ভারতের ধারণা, বাংলাদেশে সেনা অভ্যুত্থানের অবস্থা তৈরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেনা অভ্যুত্থান: আনন্দবাজারের ভুয়া সংবাদ : প্রেস উইং

আপডেট সময় : ০৯:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫