ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে-চীনা রাষ্ট্রদূত তৈরি পোশাকখাত এখন পোশাক খাত এখন আইসিইউতে: মোহাম্মদ হাতেম তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ব্যবসা মন্দা, আয় সংকোচন ও রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি  নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন, ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের বাংলাদেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার রমজান সামনে আগেই চড়া বাজার: দামে লাগাম টানতে কড়া নজরদাবি জরুরি

সাগরে ভেসে ৫দিনে কুলের নাগাদ পান মোরশেদ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে

সাগরে ভেসে ৫দিনে কুলের নাগাদ পান মোরশেদ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাগরে ভেসে ৫ দিনে কুলের নাগাল পান মোরশেদ। গুরুতর অবস্থা মোরশেদ কুয়াকাটা হাসপাতালে চিকিৎসাধীন। এখানের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রি দাশ বলেন, দুপুরে সমুদ্র থেকে উদ্ধার হওয়া জেলেকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীর ২০ বছরের যুবক মোরশেদ স্থানীয় এফবি সাজেদা নামে একটি মাছ ধরার ট্রলারে মাছ ধরতে সমুদ্রে যায়। ট্রলারটিতে ১৯ জন জেলে ছিলো।

কয়েকদিন পর ট্রলারটি দুর্ঘটনায় ডুবে যায়। এতে ট্রলারে থাকা সবাই সাগরে নিখোঁজ হন। পাঁচদিন সাগরে ভেসে থাকার পর মোরশেদকে পায়রা বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পাওয়া যায়।

এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে অন্য একটি ট্রলার এফবি বায়েজিদ-এর হাতে তুলে দেন। এরপর জেলেরা মোরশেদকে তীরে নিয়ে আসে।

সকাল ৯টার দিকে এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ জানান, তারা মোরশেদকে অচেতন অবস্থায় পান। জ্ঞান ফেরার পর তিনি জানান, তাদের ট্রলারটি ডুবে গেছে এবং ট্রলারে থাকা অন্য জেলেরা এখনও নিখোঁজ। তবে কিছুক্ষণ পর তিনি আবার অজ্ঞান হয়ে পড়েন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাগরে ভেসে ৫দিনে কুলের নাগাদ পান মোরশেদ

আপডেট সময় : ০৯:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫