ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

সরানো হলো তাজুলকে ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ তাজুল ইসলাম ও আমিনুল ইসলাম (ডানে)

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগসংক্রান্ত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার পূর্ববর্তী নিয়োগ বাতিল ও নতুন নিয়োগ প্রদান করেছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয় যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনরত মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ এতদ্বারা বাতিল করা হলো।

একই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় যে, ট্রাইব্যুনালের বিচারাধীন মামলাসমূহ পরিচালনার স্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ প্রদান না করা পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো। তিনি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন এবং বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধাদি গ্রহণ করবেন।

উক্ত আদেশ জারির তারিখ হতে তা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

উল্লেখ্য, মোহাম্মদ তাজুল ইসলামকে ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে তৎকালীন অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করেছিল। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার উক্ত নিয়োগ বাতিলপূর্বক নতুন নিয়োগ প্রদান করল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরানো হলো তাজুলকে ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আপডেট সময় : ১২:৪৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬