ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলন মাস্ককে উদ্দেশ্য করে ব্যঙ্গ, পাল্টা মন্তব্যে উঠে এল ‘ট্রান্সজেন্ডার সন্তান’ প্রসঙ্গ গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মির্জা আব্বাস ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ, অবস্থা সংকটজনক রাশিয়া–ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে: ট্রাম্পের সতর্কবার্তা সমুদ্র সৈকতে আটকে পড়া তিমি হাঙরকে ফিরিয়ে দেওয়া হয় গভীর সমুদ্রে কোর্ট মার্শাল ১৪ বছরের কারাদণ্ড পাকিস্তানের আইএসআই-এর সাবেক প্রধান ফয়েজ হামিদের ভিটামিন ডি-এর অভাবে দেহে যে মারাত্মক ক্ষতি হয়, জেনে নিন বাংলাদেশ পুলিশের ৩৯ কর্মকর্তাকে বদলি মোটরবাইককে কর্পোরেশনের গাড়ির ধাক্কা, বিশ্ববিদ্যালয়ের ২ পড়ুয়ার মৃত্যু ঢাকা-১০ থেকে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ: নতুন বাংলাদেশ গড়ার লড়াই এখনই

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ২৭০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। ঢাকা, ১০ মেছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের আওতাধীন অন্যান্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের লক্ষ্যে ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন প্রণয়ন করা হয়েছিল

সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শনিবার গভীর রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, শনিবার (১০ মে) উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধন অনুমোদিত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম
যমুনার সামনে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ঢাকা, ১০ মেছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত তিন দিন যাবত টানা কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীসহ ছাত্র-জনতা। এমন পরিস্থিতিতে শনিবার রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের আওতাধীন অন্যান্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের লক্ষ্যে ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন প্রণয়ন করা হয়েছিল।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত বছর ৫ আগস্ট। গণ-অভ্যুত্থান দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে মামলা হয়েছে। অন্তর্বর্তী সরকার গণহত্যা ও আওয়ামী লীগের শাসনের সময়ে গুমের অভিযোগগুলোর বিচারের উদ্যোগ নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

এ জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে সরকার। এখন রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশের বিধান রেখে এই আইনের সংশোধনীর খসড়ার অনুমোদন দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম

আপডেট সময় : ১২:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫