ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প তৃতীয়বারের মতো এনসিএল চ্যাম্পিয়ন রংপুর চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প তফসিলের পর অনুমোদনহীন সমাবেশ-আন্দোলন পরিহারের আহ্বান অন্তর্বর্তী সরকারের অনানুষ্ঠানিক শ্রমিকদের সংখ্যা বেশি, কিন্তু স্বীকৃতি কম: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, নির্বাচনী তফসিল ঘোষণার সম্ভাবনা জোরালো ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার : কেন্দ্রীয় ব্যাংক গভর্নর সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি মহান বিজয় দিবস উপলক্ষে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

শর্মিষ্ঠা বিশ্বাসের কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০ ৫৯৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেয়া সমঝগে আপ

চাইনিজ রেস্তোরাঁতে কোনো মিষ্টি পাওয়া যায়না বলে
জাহাঙ্গীর জিলিপি বানিয়ে নাম দিলেন জাহাঙ্গীরা।
সন্দেশ আবিষ্কার করে একজন বাঙালি ষষ্ঠীরসে জারিত করে ফেললেন মিলিয়ন মার্কিন ডলার।
রসবতী
তোমার রান্নাঘর
আঠারো বাই চৌদ্দ কিলোমিটার দূরের গ্রামের দিকে এগিয়ে চলেছে…
কোথাকার কোন কমলেশ চক্কর্তি
কাফকার উপন্যাসের জগতে বিচরণ করবার জন্য

সক্রেটিসের নীলক্ষেত এলাকার পথঘাট গুলোকে

অপশনাল পেপার থেকে বাধ্যতামূলক বিষয় করা নিয়ে হৈচৈ বাঁধিয়ে দিলেন।

কাকেরা কি কোনো
যুক্তি-বুদ্ধির ধার ধারে?

বাঁকানো ঠোঁটের স্মিত হাসি মুখে
সম্পত্তির বিবর্তনবাদ নিয়ে পল লাফার্গের গম গাছে

আরাম করে হেলান দিয়ে জেড- লাইন এনজাইমেটিক সেরেল্যাক খেয়েই
ছুটলো হাজার হাজার মাইল দূরে!

মোঘল সম্রাট শাহজাহান মমতাজ বেগমকে যখন একটি গোলাপী প্রেমের মৃত্যু বিষয়ক স্টোরির উপাদান নিজ হাতে তুলে দিচ্ছিলেন-
তাজমহলের গম্বুজের চুড়ায় বিশ্রী দেখতে বায়সী ডেকে উঠলো- ক্যা..আ.

মকর সংক্রান্তি

অতল পাতাল ফুঁড়ে বেড়িয়ে পড়লো একটা বোটকা গন্ধ।

পুলিশের ইনফর্মারের মতে খ্রীস্টপূর্বের সমসাময়ীক কালে বক্ষু উপত্যকা থেকে

ইলিশ মাছ ধরার জন্য একটা জাল আজ অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না।

হোদল নারায়ণপুর হাই স্কুলের ভূগোলের শিক্ষক তার চেয়ারের নীচে

দেখতে পেলেন হলুদ মাটির তলা আর ক্রমশই উপরে উঠে আসা একটি মাথা!

ছুটির ঘন্টা বেজে গেলো।
যেনো আজ-
আকাশ আর পাতালের মাঝ বরাবর বিষ্ণুপুরাণ এর সেই মকর সংক্রান্তি।

(শর্মিষ্ঠা বিশ্বাস একাধারে কবি, সাংবাদিক এবং সমাজসেবক)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শর্মিষ্ঠা বিশ্বাসের কবিতা

আপডেট সময় : ০৪:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০