ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকা পাবে ১ কোটি ৮০ শিশু: প্রথম দিনই পাবে প্রায় ১৯ লাখ শিশু তেল-গ্যাসের দাম বৃদ্ধি: মানবিক অর্থনীতির চ্যালেঞ্জে নতুন করে মূল্যস্ফীতির চাপ জ্বালানি-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ও কৃষি সেচে স্থবিরতা ভারতীয় হাই কমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ হরমুজে ফি দিয়েও জাহাজ চলাচল বন্ধ করল ইরান, বাড়ছে উত্তেজনা বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’, পরে আলোচনা: ইরান সুনামগঞ্জের ধর্মপাশায় ৩০০ মিটার সড়ক নদীগর্ভে, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ভারত থেকে আসলো আরও ৫ হাজার টন ডিজেল, স্বস্তির আভাস জ্বালানি খাতে মাত্র দুই মাসেই ৬০টি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তোষণ, দুর্নীতি ও স্বার্থের জালে জ্বালানি খাত ধ্বংস করেছে পতিত সরকার: দেবপ্রিয়

রেকর্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

এই প্রথমবারের মতো লম্বা দাবদাহের কবলে বাংলাদেশে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবারই দীর্ঘ দাবদাহ বয়ে যাচ্ছে। আর ১৯৬৫ সালের পর রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ঢাকা। রাতদিন সমান তালে তাপমাত্রা বাড়ছে। এতে চরম দুর্ভোগে রয়েছেন রোজাদার ও খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মৌসুমের মতো টানা দাবদাহের রেকর্ড নেই বাংলাদেশে।

ঢাকাসহ কয়েটি জেলার ওপর দিয়ে দাবপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী দু’একদিনের মধ্যে বৃষ্টির কোন পূর্বাভাস দিতে পারেনি হাওয়া অফিস। তবে দাবদাহ আরও বাড়তে পারে। ঈদকে সামনে রেখে এই সময়টাতে মার্কেটগুলোতে ঈদের বেচাকেনায় ব্যস্ত থাকে মানুষ। কিন্তু প্রচণ্ড দাবদাহে নেহায়েত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরুচ্ছে কেউ। রাস্তায় মানুষের চলচল কমেছে।

১৯৬৫ সালের রেকর্ড ভেঙ্গে রবিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শনিবারও তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া অফিস জানায়, কোনো এলাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৩৮ ডিগ্রি মাঝারি এবং ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠলে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। রবিবার বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রেকর্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন

আপডেট সময় : ০৮:৪৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩