ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কফিনের ওপর ট্রাম্পের পুরো পরিবার, তেহরানে নজিরবিহীন প্রতিশোধের বিলবোর্ড হাজার বনাম শূন্য: যুদ্ধে নামার আগেই চীনের কাছে হেরে বসে আছে ভারত? ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছিল, অভিযোগ ট্রাম্পের বাংলাদেশে বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু, বছরে ২৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি: গবেষণা এপস্টেইনকে ঘিরে নতুন বিতর্ক, ইসরায়েলি ‘ডিপ স্টেট’-এর যোগের ইঙ্গিত ভ্যান্সের গ্রামীণ অসচ্ছল পরিবার পাবে সাশ্রয়ী এলপিজি, বদলাতে পারে রান্নার জ্বালানির চিত্র ফের ইয়েমেনে সামরিক অভিযানের কথা ভাবছে সৌদি সারাদেশে বছরে গড় বৃষ্টিপাত ২২০০ মিলিমিটার, চট্টগ্রামে মাত্র ৭ দিনেই ১৪৫৪ তরুণ স্টার্টআপ উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ: প্রধানমন্ত্রী রাজধানীতে তীব্র যানজট  সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

রাষ্ট্রের সিস্টেমটাই যেখানে দখলের: বিএনপি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৭:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৩৫১ বার পড়া হয়েছে

রাষ্ট্রের সিস্টেমটাই যেখানে দখলের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই… তখন যদি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে, সেটাকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে, মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপজেলা চেয়ারম্যানের কাজ নিয়ে নিয়েছেন সংসদ সদস্য, যেটা তার কাজ নয়। আইন প্রণয়নের বদলে তারা রাস্তা উন্নয়ন, ভবন উন্নয়ন, এমনকি গাড়ি কেনা হবে কি না, সেটা নিয়ে কথা বলেছেন। রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের।

অর্পণ আলোক সংঘ আয়োজিত সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত? শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। শনিবার জাতীয় প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই… তখন যদি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে, সেটাকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে, মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই।

বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে সর্বস্বান্ত করে দিয়েছে। প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। দেড় বছরেই সেই ক্ষতিপূরণ হবে, এমনটা ভাবা যাবে না।

মির্জা ফখরুল বলেন, আমলারা সবকিছুর নিয়ন্ত্রণ করছেন। কোনো কোনো ক্ষেত্রে দায়িত্বরত উপদেষ্টারাও অসহায় হয়ে পড়ছেন। একজন মফস্বলের শিক্ষককে সমস্যা সমাধানের জন্য ঢাকায় আসতে হয়। এটার তো প্রয়োজন ছিল না। এর জন্য দায়ী সিস্টেম। মফস্বলের শিক্ষক যদি সেন্ট্রালে না আসেন, তাহলে ঘুষটা আসবে কোথা থেকে?

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষক নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় ঘুষ দিয়ে।

সাংবাদিক ও লেখক সোহরাব হাসান, অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু। সভা সঞ্চালনা করেন অর্পণ আলোক সংঘের চেয়ারম্যান বীথিকা বিনতে হোসাইন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাষ্ট্রের সিস্টেমটাই যেখানে দখলের: বিএনপি মির্জা ফখরুল

আপডেট সময় : ০৭:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫