ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবানির পশুর হাটে জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা ইরানের ইউরেনিয়াম নিয়ে ‘টানাটানি’ ট্রাম্প-পুতিনের, কোন দিকে যাবে তেহরান? বাংলাদেশ থেকে পোশাক ও চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি মার্কিন আদালতের রায়েও বহাল ১০ শতাংশ পাল্টা শুল্ক, নতুন অনিশ্চয়তায় রফতানিকারকরা পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসাবে যোগ দেবেন দিনেশ ত্রিবেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ হামে মৃত্যু: ৩৫২ শিশুর পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট মোহাম্মদপুরে ৯ হত্যা: সাবেক মন্ত্রী   নানকসহ ২৮ জনের বিচার শুরু দেশে শান্তি ও গণতন্ত্র রক্ষায় মানবিক পুলিশ বাহিনী গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ভাইস-প্রেসিডেন্ট বাংলাদেশ

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১ ৩২১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ 

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সোমবার নিউইয়র্কে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাচিত হয়। বাংলাদেশ ছাড়াও কুয়েত, লাউস ও ফিলিপিন্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে।

সংবাদ বার্তায় জানানো হয়, এক বছর মেয়াদের এই দায়িত্ব চলতি বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে।

এর আগে ২০১৬-১৭ মেয়াদে ৭১তম সাধারণ পরিষদ অধিবেশনে সহ-সভাপতির দায়িত্ব পালন করে বাংলাদেশ।

নির্বাচনে বিজয় লাভ করার পর এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতার ধারক ও বাহক এবং বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জসমূহ মোকাবিলার ক্ষেত্রে জাতিসংঘের নেতৃত্বের প্রতি বিশ্বাসী।

উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ তার নীতিগত ও গঠনমূলক অবস্থান বজায় রেখেছে। বহুপক্ষীয় ফোরামে নেতৃত্বদানের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ওপর যে আস্থা রাখে, এই নির্বাচন তারই বহিঃপ্রকাশ।

উল্লেখ্য মালদ্বীপের বিদেশমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ৭৬তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ বিশ্ব এখন কোভিড-১৯ অতিমারি ও এর বহুমাত্রিক প্রভাব থেকে পূনরুদ্ধারের চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত রাষ্ট্রপুঞ্জ সাধারণ পরিষদ। রাষ্ট্রপুঞ্জের সনদ অনুযায়ী আন্তর্জাতিক বিষয়াবলীতে পূর্ণাঙ্গ বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সুচিন্তিত মতামত প্রদান ও নীতি নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিত্বশীল অঙ্গ হিসেবে সাধারণ পরিষদ কাজ করে থাকে। সাধারণ পরিষদের প্রেসিডেন্টের সভাপতিত্বে নিউইয়র্কস্থ রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে প্রতিবছর সেপ্টেম্বর মাসে সাধারণ-পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ভাইস-প্রেসিডেন্ট বাংলাদেশ

আপডেট সময় : ০৭:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১