ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

মেসির সঙ্গে দেখা, ছবি তোলা, কিন্তু মাঠে নামা হল না! হোটেল থেকেই ফিরলেন শাহরুখ খান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

মেসির সঙ্গে দেখা, ছবি তোলা, কিন্তু মাঠে নামা হল না! হোটেল থেকেই ফিরলেন শাহরুখ খান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিয়োনেল মেসির সঙ্গে সাক্ষাৎ হবে, এই খবরে উচ্ছ্বসিত ছিল কলকাতা। সেই উত্তেজনায় যুক্ত হওয়ার কথা ছিল বলিউডের বাদশা শাহরুখ খানেরও। কিন্তু প্রত্যাশার রঙিন ছবিটা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল না।

মেসির সঙ্গে দেখা হল, ছবি তোলা হল, ছোট ছেলে আব্রামও ফ্রেমবন্দি হল ফুটবলসম্রাটের পাশে-তবু যুবভারতী ক্রীড়াঙ্গনে পা রাখলেন না শাহরুখ। হোটেল থেকেই বিমানবন্দরের পথে রওনা দিয়ে ফিরে গেলেন মুম্বই।

কলকাতায় এসে যুবভারতীতে উপস্থিত থাকার কথা নিজেই জানিয়েছিলেন শাহরুখ খান। অনুরাগীদের আশা ছিল, একই মঞ্চে দেখা যাবে বিশ্ব ফুটবলের মহাতারকা লিয়োনেল মেসি ও বলিউডের সুপারস্টারকে। তবে সব পরিকল্পনাই ভেস্তে যায় পরিস্থিতির চাপে।

মাঠে যাওয়ার আগেই হোটেলেই মেসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন শাহরুখ। আব্রামকে আলাপ করান তাঁর প্রিয় ফুটবল তারকার সঙ্গে। সেখানেই তোলা হয় স্মরণীয় ছবি। পরে মেসি ও শাহরুখ একসঙ্গে ফ্রেমবন্দি হন, তবে তা গ্যালারির আলো নয়, হোটেলের নিরিবিলি পরিবেশেই।

কেন মাঠে এলেন না শাহরুখ? তার উত্তর লুকিয়ে ছিল যুবভারতীর পরিস্থিতিতে। ভোর থেকেই ফুটবলের রাজপুত্রকে এক ঝলক দেখার আশায় স্টেডিয়াম চত্বরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক।

শনিবার সকালে মেসির গাড়ি যুবভারতীতে ঢুকতেই অন্তত ৭০-৮০ জন মানুষ তাঁকে ঘিরে ধরেন। নিরাপত্তাজনিত কারণে গ্যালারিতে তোলা সম্ভব হয়নি তাঁকে। দর্শকেরা মাঠ থেকে মেসি, এমনকি তাঁর সঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পলকেও দেখতে পাননি।

চড়া দামে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে গ্যালারিজুড়ে। শুরু হয় স্লোগান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তপ্ত পরিস্থিতিতে মেসিকে মাঠের বাইরে সরিয়ে নেওয়া হয় এবং একের পর এক অনুষ্ঠান বাতিল করা হয়।

এই অচলাবস্থার জেরেই শাহরুখ খানের যুবভারতী যাওয়ার পরিকল্পনাও বাতিল হয়। কলকাতায় এলেও মাঠের আলো, দর্শকের উন্মাদনা আর যুগলবন্দির সেই মুহূর্ত অধরাই থেকে গেল। ফুটবল আর সিনেমার দুই রাজপুত্রের মিলন ঘটল ঠিকই, কিন্তু তা শুধুই হোটেলের চার দেয়ালের মধ্যেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেসির সঙ্গে দেখা, ছবি তোলা, কিন্তু মাঠে নামা হল না! হোটেল থেকেই ফিরলেন শাহরুখ খান

আপডেট সময় : ০২:৩৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫