ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, ঢাকা ছাড়তে পারেন কোটি মানুষ পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার-কুয়াকাটা স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার সূচিতে পরিবর্তন: ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুনে বিয়ের সওদা করতে গিয়ে ৪ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত : জিনপিং পাট শিল্পে চীনের প্রযুক্তিগত সহায়তা চায় বাংলাদেশ   কোরবানির পশুর চামড়া রক্ষায় সরকারের যুগান্তকারী উদ্যোগ, শক্তিশালী হবে অর্থনীতি নারায়ণগঞ্জে ১০ হত্যা: ট্রাইব্যুনালে বিচার শুরু শামীম ওসমানসহ অভিযুক্তদের খেলাপি ঋণে জর্জরিত দেশের পাঁচ এনবিএফআই বন্ধে বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুমোদন হামের টিকা বিতর্কে তদন্তের ইঙ্গিত, আগে চিকিৎসায় জোর স্বাস্থ্যমন্ত্রীর

মালালার ছবি থাকায় পাঠ্যপুস্ত বাজেয়াপ্ত  পাকিস্তানের!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১ ৩০৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোবেলজয়ী নারী অধিকারকর্মী মালালা   ইউসুফ জাইয়ের ছবি থাকায়  পাঠ্যপুস্তক বাজেয়াপ্ত  পাকিস্তানের!

বইটিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি) মালালার ছবি ছাপানোয় পাঞ্জাব কারিকুলাম ও টেক্সট বুক বোর্ড এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডন।

সপ্তম গ্রেডের শিক্ষার্থীদের জন্য ছাপা সোশ্যাল স্টাডিজ বিষয়ের ওই বইয়ে মোহাম্মদ আলী জিন্নাহ, কবি ইকবাল, শিক্ষাবিদ স্যার সৈয়দ আহসান, প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও প্রখ্যাত দানবীর আব্দুল সাত্তার ইধিসহ অন্যান্যদের পাশে মালালার ছবিও ছাপা হয়।

এরই মধ্যে বইয়ের কপি ছড়িয়ে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। বিষয়টি জানাজানি হওয়ার পর তা বাজেয়াপ্ত করতে অভিযানে নেমেছে টেক্সট বুক বোর্ড, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা।

বোর্ড বলছে, বইটি ছাপানোর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস তাদের অনাপত্তিপত্র নেয়নি।

একজন প্রকাশক নাম না প্রকাশ করার শর্তে বলেন, মালালার ছবিসহ বই ছাপানোর জন্য ২০১৯ সালে আবেদন করা হয়েছিল তবে অনুমতি মেলেনি। অনাপত্তি না থাকা সত্ত্বেও এই বই ছাপিয়েছে ওইউপি।

পাকিস্তানের সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছিলেন। ২০১২ সালে জঙ্গিরা তাকে গুলি করে। এরপর যুক্তরাজ্যে নেওয়া হয় তাকে। তখন থেকে পরিবারসহ যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি। ২০১৪ সালে নোবেল পুরস্কার অর্জন করেন মালালা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মালালার ছবি থাকায় পাঠ্যপুস্ত বাজেয়াপ্ত  পাকিস্তানের!

আপডেট সময় : ০৭:৫৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১