ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুশইনের শিকার সোনালী ও তার সন্তান বিএসএফের কাছে হস্তান্তর বিজিবির এয়ারবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ১৮০ যাত্রী বন্দর রক্ষার দাবিতে ঢাকায় বিক্ষোভ ও মশাল মিছিল হীরকখচিত ডিম গিলে যুবক কারাগারে চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ ৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চায় জামায়াত: আমির শফিকুর রহমান খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স: নিশ্চিত করল কাতার দূতাবাস জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর হিন্দু প্রার্থী: রাজনৈতিক বার্তা কী? ঐতিহ্য আর স্থাপত্যের অনন্য সমন্বয়: খান মোহাম্মাদ মৃধা মসজিদ সেনাপ্রধানের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভ্যাকসিন না আসা পর্যন্ত সতর্কতা বজায় রাখুন : প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০ ৫১১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে পরামর্শ দিয়ে বলেছেন, করোনারভাইরাসের ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাই সতর্কতা বজায় রাখুন। জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার আয়োজিত এক আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহ্বান জানিয়েছেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, আমরা এক সংকটময় সময়ে আশুরা পালন করছি। করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সব রকম সহযোগিতা অব্যাহত রেখেছি। আল্লাহ বিপদে মানুষের ধৈর্য পরীক্ষা করেন। শেখ হাসিনা বলেন, আমাদের সবাইকে ধৈর্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে। কারবালার মর্মান্তিক ঘটনার সঙ্গে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার অদ্ভুত এক মিল রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জিয়াউর রহমানের প্রশ্রয়ে ঘাতকেরা এতো সাহস পেয়েছিলো।
প্রধানমন্ত্রী বলেন, হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (র.) ও তার পরিবারবর্গ কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাদের এ আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরের আলো ফোটার আগেই বাঙালি জাতিকে মুক্তির আলো দেখানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল চক্রান্তকারী কিছু বিপথগামী সেনাসদস্য। ঘাতকেরা সেদিন নারী ও শিশুদেরও রেহাই দেয়নি! যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় হিসেবে পরিচিতি পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, কারবালার হত্যাকাণ্ডেও নারী ও শিশুদের হত্যা করা হয়নি। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট নারী-শিশুরাও রক্ষা পায়নি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি সদ্য স্বাধীন রাষ্ট্র তার সম্ভাবনা হারিয়েছিল বলে মন্তব্য করেন শেখ হাসিনা। বলেন, দেশ যখন অর্থনৈতিক উন্নয়নের পথে যাত্রা শুরু করেছিল, তখনই ১৫ আগস্টের ঘটনা ঘটানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভ্যাকসিন না আসা পর্যন্ত সতর্কতা বজায় রাখুন : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০