ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীকে হত্যার পর দেহ টুকরো টুকরো করে কয়েক জায়গায় ফেলেন আসমা ১৬ দিনে ৯৫ থেকে ২১০ টাকা: এবার আদার বাজারে সিন্ডিকেটের থাবা শি-ট্রাম্প বৈঠকে নতুন কূটনৈতিক বার্তা, ‘ঐতিহাসিক ও ফলপ্রসূ’ বলছে চীন ফারাক্কা ইস্যুর সমাধানেই বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষ ও জালিয়াতির অভিযোগে চাপে আদানি পরিবার, মার্কিন মামলায় কোটি ডলারের সমঝোতা শস্যভান্ডার রংপুর কৃষিভিত্তিক শিল্পই হতে পারে উন্নয়নের নতুন পথ বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কূটনীতিতেও কোণঠাসা ভারত জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই শি জিনপিংয়ের সঙ্গে ‘খুবই সফল’ বৈঠক শেষে বেইজিং ছাড়লেন ট্রাম্প

ভোটাধিকার নিশ্চিত করাটা মানবাধিকার: সালাউদ্দিন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৬:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ২৫৪ বার পড়া হয়েছে

ভোটাধিকার নিশ্চিত করাটা মানবাধিকার: সালাউদ্দিন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করাটাও মানবাধিকার এবং মৌলিক অধিকারের অন্যতম। যেটা আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছিল বিগত সময়ে। সুতরাং, অধিকারের বিভিন্ন ক্লাসিফিকেশন বা বিভিন্ন রকমের ধরন বা বিভিন্ন রকমের ইনক্লুশন হবে। সময়ের প্রেক্ষিতে বাড়বে, মৌলিক অধিকারের অবস্থাও একই হবে। যে মৌলিক অধিকার আগে পাঁচটি ছিল সামনে ছয়টি হবে, সাতটা হবে, এরকম বাড়তে থাকবে।

রবিবার ঢাকায় মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় যুক্ত হয়ে একথা কথা বলেন বিএনপি নেতা। তার দাবি বাংলাদেশের গণহত্যায় হাসিনার সরাসরি নির্দেশ ছিল এবং তা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনও আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোনও নেতাকে এখনও পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে বাংলাদেশের রাজনীতি করবো, একথা বলতে শুনিনি।

উল্টো তাদের বক্তব্য শুনলে মনে হয়, বাংলাদেশের গণঅভ্যুত্থানকারী সাধারণ মানুষদের যেন অপরাধ হয়েছে। নির্বাচনের বিষয়ে সরকার কী করবে, জনগণের সামনে তা দৃশ্যমান করার দাবি জানিয়ে এই রাজনীতিক বলেন, নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, চলমান সমস্যা আরও বাড়বে। দেশের গণহত্যায় হাসিনার সরাসরি নির্দেশ ছিল, এটি সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। সালাউদ্দিন বলেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। যা কিনা বাংলাদেশের মানুষ আনন্দে গ্রহণ করবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে অগতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে, যেকোনও অপসংস্কৃতির বিরুদ্ধে।

মানুষ আপন করে নিতে পারে এমন রাজনৈতিক সংস্কৃতিক চর্চা চালু করতে হবে। সালাহউদ্দিন বলেন, সংবিধানে যদি মানবাধিকার এবং মৌলিক অধিকারগুলো শক্তিশালী থাকে এবং তা প্রয়োগের ক্ষেত্রে সংবিধানের আইন প্রণীত হয়, সেই আইন প্রণয়নের ক্ষেত্রে যদি এমন কোনও সংস্থা থাকেম, যার ওপরে সরাসরি প্রশাসন বিভাগের কোনও হস্তক্ষেপ থাকবে না, তখনই মানবাধিকারগুলো নিশ্চিতভাবে বাস্তবায়িত হয়।

রমজানে দ্রব্যমূল্যের বিষয়ে তিনি বলেন, সব উপদেষ্টা মণ্ডলী ও প্রধান উপদেষ্টা গরিব মানুষের দিকে লক্ষ্য রাখুন, যাতে সাধারণ মানুষ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করুন, অন্যথায় মানুষ আপনাদের সমালোচনা করবেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোটাধিকার নিশ্চিত করাটা মানবাধিকার: সালাউদ্দিন

আপডেট সময় : ০৬:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫