ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক ব্যবহারের অবসান চায় সরকার, আসছে নতুন এলিট ফোর্স রাতে মদের আসরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, সকালে ধৃত ৩ ধর্ষক ২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার নির্ধারণ ৩ লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির ৮ দিনের কর্মসূচি ঘোষণা চাঁদাবাজ সন্ত্রাসীদের  হত্যার ফরমান নিয়ে দিনযাপন করছেন, জুলাই যোদ্ধা আমিরুল সীমান্তে অবৈধ গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবিকে কঠোর নজরদারির নির্দেশ হরমুজ প্রণালিতে ইরানের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ: মধ্যপ্রাচ্যে শক্তির নতুন বার্তা গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী পেট্রোবাংলার  চেয়ারম্যানের দায়িত্বে অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনলো ঢাকা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৯:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৩০৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় বাজার চালের যোগান দিতে ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কিনছে বাংলাদেশ। দেশটির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা চালের জন্য ব্যয় হবে, ২৭৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।

সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লি. এই চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন ৪৫৮ দশমিক ৮৪ মার্কিন ডলার হিসাবে ৫০ হাজার টন চাল আমদানিতে ব্যয় হবে ২ কোটি ২৯ লাখ ৪২ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৭৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।

প্রতি কেজি চালের ক্রয় মূল্য ৫৫ টাকা ৬ পয়সা। গত বছরের ৪ ও ১৮ ডিসেম্বর ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন করে নন-বসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে ৪ ডিসেম্বর আমদানির অনুমোদন দেয়া প্রতি কেজি চালের মূল্য ধরা হয় ৫৬ টাকা ১২ পয়সা। আর ১৮ ডিসেম্বর আমদানির অনুমোদন দেয়া প্রতি কেজি চালের মূল্য ধরা হয় ৫৪ টাকা ৮০ পয়সা।

উল্লেখ্য, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং জিটুজি পদ্ধতিতে ১ লাখ টন আতপ চাল ক্রয়ের চুক্তি সম্পাদিত হয়েছে বলে খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনলো ঢাকা

আপডেট সময় : ০৯:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫