ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উৎপাদন সক্ষমতার  নামে বিপর্যয়:  ৭ বছর ভর্তুকি বেড়েছে প্রায় ৬৩৩ শতাংশ ২,২৭৬ নেতাকর্মীকে গুম ও হত্যার অভিযোগে আবারও ট্রাইব্যুনালে বিএনপি চীন সফরে ট্রাম্প: মধ্যপ্রাচ্য যুদ্ধ, বাণিজ্য ও ভূ-রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত বায়ুদূষণ : বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে ঢাকা শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তা: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম কোরবানির পশুর হাটে জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা ইরানের ইউরেনিয়াম নিয়ে ‘টানাটানি’ ট্রাম্প-পুতিনের, কোন দিকে যাবে তেহরান? বাংলাদেশ থেকে পোশাক ও চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি মার্কিন আদালতের রায়েও বহাল ১০ শতাংশ পাল্টা শুল্ক, নতুন অনিশ্চয়তায় রফতানিকারকরা পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১ ৪২৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় ক্রিকেট বোর্ডের  সভাপতি সৌরভ গাঙ্গুলী

ভয়েস ডিজিটাল ডেস্ক

করোনার সংক্রমণের বাড়বাড়ন্তের মাঝেও শুক্রবার থেকে ভারতে শুরু হচ্ছে আইপিএল। কয়েকমাস আরও এক চমক টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেটি হতে যাচ্ছে ভারতের মাটিতেই। তখন করোনা পরিস্থিতি কী হবে অবশ্য সে বিষয়ে এখনই কিছু বলা যাবেনা।

আইসিসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা বিকল্প ভেন্যুর সন্ধানে রয়েছে। করোনার কারণে শেষ পর্যন্ত ভারতে যদি আয়োজন করা না যায়, তাহলে টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হবে।

আর এই প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিভিন্ন রাজ্য সংস্থাকে লেখা চিঠিতেফ তিনি জানিয়েছেন, বিসিসিআই সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে।

সৌরভ লিখেছেন, ‘আমি আশাবাদী যে আগামী মৌসুমে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এবং পূর্ণ ঘরোয়া মৌসুম এবং সবচেয়ে ভাল টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করব।’

তবে শুধু বড়রা নয়, ছোটদের টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারেও ভাবছে বিসিসিআই। কোভিড সমস্যা হাতের বাইরে চলে না গেলে জুন-জুলাইয়ে অনূর্ধ্ব-১৯ ছেলেদের টুর্নামেন্ট আয়োজন করা হবে।

অর্থাৎ যেকোনো মূল্যেই ভারতের মাটিতে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে চায় বিসিসিআই। সৌরভ গাঙ্গুলী আরও লিখেছেন, এতদিন ধরে জৈব সুরক্ষা বলয়ে থেকেও উচ্চমানের এবং হৃদয়গ্রাহী ক্রিকেট উপহার দেওয়ার জন্য সমস্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটারদের কৃতিত্ব প্রাপ্য।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আপডেট সময় : ০৪:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১