ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামবিদ্বেষ রোধে বৈশ্বিক জিরো টলারেন্স নীতির ডাক বেইজিংয়ের ঈদের ছুটিতেও দায়িত্বে অবিচল প্রধানমন্ত্রী বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ স্বস্তির ঈদযাত্রা: নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন

ভারতের প্রধানমন্ত্রীর উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ১২:০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১ ৩০৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি ভারতীয় হাইকমিশন

বাংলাদেশের জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবার কথা ঘোষণা করে ভারত সরকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উপলক্ষ্যে

আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন। সেসময় অ্যাম্বুলেন্সগুলো চাবি হস্তান্তর করা হয়।

এর আগে ১৬ মার্চ বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের অ্যাম্বুলেন্স উপহারের বিষয়টি অবহিত করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে চারটি যাবে বিদেশমন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেট।

বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন জানায়, নরেন্দ্র মোদির ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের প্রতিশ্রুতি পূরণের অংশ হিসাবে ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে এসে

পৌঁছেছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পেলেই অ্যাম্বুলেন্সগুলো ঢাকার পথে রওনা দেবে। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে।

এদিন হাইকমিশন জানায়, বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য, বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণে ৩০টি অ্যাম্বুলেন্স এখন

পেট্রাপোলে এসে গিয়েছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে।

এই অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলার জন্য বাংলাদেশ সরকারকে প্রদান করা হয়েছে। এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত এবং দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রতিফলন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের প্রধানমন্ত্রীর উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে

আপডেট সময় : ১২:০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১