ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র: তেহরানের কড়া মন্তব্য ২১ ঘণ্টার আলোচনায়ও সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান: জেডি ভ্যান্স ভোলা সেতু: খুলে যাবে দক্ষিণ জনপথের অর্থনীতির নতুন দুয়ার আমদানি বৃদ্ধি ও পণ্য রপ্তানি বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৭ বিলিয়ন ডলার লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে না ইরান চারুকলায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি: দুয়ারে কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পাহাড়ে বৈসুর প্রস্তুতি: গরাইয়া নাচে মাতোয়ারা ত্রিপুরাপাড়া ইরানের আঘাতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো কার্যত অকার্যকর শর্ত মেনে : হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন ১৫ জাহাজ যেতে পারবে: ইরান জ্বালানিতে স্বস্তি: ১৫ এপ্রিল এলএনজি-এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বে আরও ৫ জাহাজ

বিমানবন্দরে সিআইডির জালে মানবপাচারকারী নারী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে

গ্রেফতার তামান্না জেরিন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশ চেড়ে পালানোর সময় বিমানবন্দরে সিআইডির জালে আটকালো মানবপাচারকারী এক নারী। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। জানা গেছে, বাংলাদেশ থেকে লোকজনকে রাশিয়া পাঠানো হতো। এসব লোক ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামাতো। যুদ্ধে ২৩ জানুয়ারি ড্রোন হামলায় হুমায়ুন নামে একজন নিহত হন।

রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা তামান্না জেরিনের বিরুদ্ধে ঢাকার বনানী থানায় মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে নেপালে পালিয়ে যাবার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পুলিশ সূত্রের খবর, গ্রেফতার তামান্না জেরিনের পাঠানো লোকজনকে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হতো।

জমি ও স্বর্ণালংকার বিক্রি করে এবং উচ্চ সুদে ঋণ নিয়ে রাশিয়ায় পাড়ি জমান নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী। সেখানে চাকরির নামে তাদের পাঠানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। গত ২৬ জানুয়ারি যুদ্ধে হুমায়ুন কবির প্রাণ হারান। অন্যদিকে রহমত আলী দেশে ফিরতে চান।

পরিবারের সদস্যরা জানান, গত ৩০ ডিসেম্বর ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা রাশিয়া যান। সেখানে পৌঁছানোর পরে যুদ্ধে অংশ নিতে তাদের বাধ্য করা হয়। ২৩ জানুয়ারি ড্রোন হামলায় নিহত হন হুমায়ুন। তারা মৃত্যুর খবর পান ২৬ জানুয়ারি।

এই ঘটনা জানাজানির পর তামান্নাকে ঘিরে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের হোতা তামান্না জেরিন সিআইডির জালে আটকায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিমানবন্দরে সিআইডির জালে মানবপাচারকারী নারী

আপডেট সময় : ০১:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫