ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে গভীরতর শিল্প অংশীদারত্বে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গাজায় ইসরায়েলের গণহত্যায় লক্ষ্যবস্তু শিশুরা: জাতিসংঘের তদন্ত কমিশন চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগ, কৌশলগত অংশীদারত্ব ও রাজনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়ানোর তাগিদ ভূরাজনীতিতে নতুন সমীকরণ মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রা পলাশীর ইতিহাস বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস দুর্যোগকবলিত উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত

জাস্টিস ফর রামিসা: বিচারের  দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে

জাস্টিস ফর রামিসা: বিচারের  দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের কালশী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শত শত মানুষ। এতে পুরো এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ও যানজটের সৃষ্টি হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালশী রোড, ফুলকলি ও আধুনিক মোড় এলাকায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

তারা জাস্টিস ফর রামিসা, ফাঁসি চাই, আমার বোন খুন হলো কেন? এবং অপরাধীর আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও ইত্যাদি স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, দেশে বিচারহীনতার সংস্কৃতি এবং দীর্ঘসূত্রতার কারণেই বারবার শিশু ও নারী নির্যাতনের মতো নৃশংস ঘটনা ঘটছে। তারা বলেন, শুধু গ্রেপ্তার করলেই হবে না, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ রামিসা, কাল আরেক শিশু এই পরিস্থিতির অবসান চাই।

এর আগে বৃহস্পতিবার রাতে রামিসার পরিবারের খোঁজখবর নিতে এবং তাদের সান্ত্বনা দিতে ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি পরিবারকে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন বলে জানা গেছে।

জানা যায়, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী এলাকায় শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ঘটনার পর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন, সচেতন নাগরিক এবং সাধারণ মানুষ দ্রুত বিচার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

এদিকে রাত পর্যন্ত কালশী এলাকায় বিক্ষোভ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিচার প্রক্রিয়ায় গাফিলতি বা বিলম্ব হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাস্টিস ফর রামিসা: বিচারের  দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬