ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ২৯২ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

করোনার দাপটে দুই বছর উৎসবের রঙ ছিল ফিকে। এবারে সেই শঙ্কা নেই। বসন্ত উৎসব বলে দিয়েছে, মুক্ত পরিবেশে বাঙালি কতটা উৎসব প্রিয়। এবারের বাংলা নববর্ষ পহেলা বৈশাখে ঢাকার ঐতিহ্যবাহী আয়োজন আগেভাগেই সে কথা জানান দিয়েছে।

আগামী ১৪ এপ্রিল যথারীতি পহেলা বৈশাখ ‘শুভ বাংলা নববর্ষ’। আয়োজনকে সমৃদ্ধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা নেমে পড়েছেন মঙ্গল শোভাযাত্রার উপকরণ তৈরিতে।

চারুকলার ছায়াঘেরা পরিবেশে পা রাখতেই চোখে পড়ে তাদের ব্যস্ততা। কেউ লক্ষী সরায় মুখোশ আঁকছেতো কেউ কাগজের মুখোশসহ নানা উপকরণ তৈরীতে ব্যস্ত। ছবি আঁকা, শিল্পকর্ম তৈরিতে ব্যস্ত আয়োজকরা। তার পাশেই চলছে মঙ্গল শোভাযাত্রায় প্রদর্শনীর জন্য বিভিন্ন মুখোশ, পেঁচা, ঘোড়া, মূর্তি, ট্যাপা পুতুল, নকশি পাখি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি।

কবিগুরু ভাষায় ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ প্রতিপাদ্য সামনে রেখে চলছে মঙ্গল শোভাযাত্রা ১৪৩০ বঙ্গাব্দের প্রস্তুতি। প্রতিবারের মতো এবারও সপ্তাহ দুই হাতে রেখে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রার আয়োজন।

উৎসবপ্রিয় বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ। প্রতিবছর বাংলা বছরের প্রথম দিনটিকে বরণ করে নিতে বাঙালিরা মুখিয়ে থাকে। বছরের প্রথম দিন সকালে সারা বছরের মঙ্গল কামনায় মঙ্গল শোভাযাত্রা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ।

প্রতিবছর শোভাযাত্রার আয়োজনের দায়িত্বে থাকে চারুকলা অনুষদের দুটি ব্যাচ। এ বছর দায়িত্বে আছে অনুষদের ২৪ ও ২৫তম ব্যাচ। এই আয়োজনের জন্য কোনও স্পনসর গ্রহণ করে না কর্তৃপক্ষ। অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মশালায় আঁকা ছবি ও বিভিন্ন শিল্পকর্ম বিক্রি এবং বিশ্ববিদ্যালয়ে থেকে আর্থিক অনুদানের আয়োজন করা হয় এই মঙ্গল শোভাযাত্রায়।

চারুকলার শিক্ষার্থীরা প্রতিদিন নিজেদের ক্লাস, পরীক্ষার ফাঁকে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই প্রদর্শনী ও আঁকার কাজ। বাঙালির ইতিহাস স্বীকৃত এই ঐতিহাসিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে আনন্দিত তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

আপডেট সময় : ০৫:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩