ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে-চীনা রাষ্ট্রদূত তৈরি পোশাকখাত এখন পোশাক খাত এখন আইসিইউতে: মোহাম্মদ হাতেম তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ব্যবসা মন্দা, আয় সংকোচন ও রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি  নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন, ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের বাংলাদেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার রমজান সামনে আগেই চড়া বাজার: দামে লাগাম টানতে কড়া নজরদাবি জরুরি

বাংলাদেশ-ভারত সহযোগিতা দেনাপাওনার ঊর্ধ্বে : রীভা গাঙ্গুলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ ৬২৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশ-ভারত উন্নয়ন অংশীদার। এই সহযোগিতা নিছক দেনা পাওনার ঊর্ধ্বে। যা প্রতিষ্ঠিত বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। রিভা গাঙ্গুলি দাশ বলেন, ভারত ও বাংলাদেশের এই অভিন্ন ইতিহাস রক্ষার জন্য এবং বন্ধুত্বের এই লালিত বন্ধনকে আরও সুদৃঢ় করার জন্য তাদের সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।
মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনলাইন সেমিনারে এসব কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। ভারতীয় হাইকমিশন শুক্রবার এক বার্তায় এ জানিয়েছে। ভারতীয় হাইকমিশন মহাত্মা গান্ধী স্মরণে শীর্ষক এক অনলাইন সেমিনারের আয়োজন করে। আগামী ২ অক্টোবর দুই বছরব্যাপী মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপনের সমাপ্ত হবে।

রীভা গাঙ্গুলি দাশ বলেন, নোয়াখালী, জামালপুর, আত্রাই এবং দোহারের গান্ধী আশ্রমগুলো বাংলাদেশে গান্ধীজির আদর্শের মশাল বাহক। তিনি মহাত্মা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী সম্মিলিতভাবে উদযাপনের প্রত্যাশায় রয়েছে ভারত। বাংলাদেশের গান্ধীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত।

সেমিনারে অংশ নেন নোয়াখালীর সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি স্বদেশ রায়, মহাত্মা গান্ধী স্মারক সদনের সভাপতি সৈয়দ আবুল মকসুদ, নোয়াখালী গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক নব কুমার রাহা, আত্রাই গান্ধী আশ্রমের অধ্যাপক আমিনুল ইসলাম, জামালপুর গান্ধী আশ্রমের হিল্লোল সরকার এবং দোহার গান্ধী আশ্রমের মো. ফজলুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ-ভারত সহযোগিতা দেনাপাওনার ঊর্ধ্বে : রীভা গাঙ্গুলি

আপডেট সময় : ০৮:৫৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০