ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক খাত বিকেন্দ্রীভূত করা হবে: অর্থমন্ত্রী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন ২০০১-২০২৬ সাল পর্যন্ত ২৫ বছরে সীমান্তে সাতবার সংঘর্ষে জড়ায় বিজিবি-বিএসএফ ঝিনাইগাতীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩, দুই হামলাকারীর দেহ উদ্ধার পাকিস্তানে হামলার দুঃসাহস দেখালে ভারতের মানচিত্রই বদলে যাবে: ইসলামাবাদ হবিগঞ্জে জাল কাস্টমস নথিসহ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ২ সিলেটের  সোনারহাট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির রাজনৈতিক ব্যবহারের অবসান চায় সরকার, আসছে নতুন এলিট ফোর্স রাতে মদের আসরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, সকালে ধৃত ৩ ধর্ষক

বাংলাদেশের জলসীমা থেকে দুটি বিদেশি ফিশিং ট্রলার আটক নৌবাহিনীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ২৪১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাংলাদেশের সমুদ্রসীমা ও সমুদ্র সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে সর্বদা দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় যেকোন ধরনের অনুপ্রবেশ ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে নৌবাহিনী জাহাজ বিভিন্ন অপারেশন পরিচালনা করছে। এ ধারাবাহিকতায় অপারেশন নির্মূলে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ আখতার উদ্দিন মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে নিয়মিত টহল চলাকালীন বঙ্গোপসাগরের গভীরে বিদেশি পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার আটক করে।
বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ আখতার উদ্দিন মঙ্গলবার বিকেলে নিয়মিত টহল চলাকালীন বঙ্গোপসাগরের গভীরে বিদেশি পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার আটক করে। ছবি : আইএসপিআর
বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আখতার উদ্দিন ‘অপারেশন নির্মূল’ এর আওতায় গত ১৪ অক্টোবর ২০২৪ হতে বঙ্গোপসাগরের নিয়োজিত রয়েছে। নিয়মিত প্যাট্রোলিং চলাকালে জাহাজটির রাডারে সন্দেহজনক ট্রলারের উপস্থিতি লক্ষ্য করা যায়। ট্রলার দুটির তথ্যাদি বিশ্লেষণ করে বিদেশি পতাকাবাহী ট্রলার হিসেবে সনাক্ত করা হয়।
এ সময় ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনী জাহাজ শহীদ আখতার উদ্দিন ধাওয়া করে ফিশিং ট্রলার  দুটিকে বাংলাদেশের জলসীমার অভ্যন্তরেই আটক করতে সক্ষম হয়। আটককৃত ট্রলার দুটিতে মোট ৩১ জন সদস্য ছিল। তাদের সবাই বিদেশি নাগরিক। পরবর্তীতে আটককৃত ফিশিং ট্রলার দুটি পটুয়াখালীতে নিয়ে আসা হয় এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ফিশিং ট্রলার ও জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের জলসীমায় যে কোনো ধরনের বিদেশি অনুপ্রবেশ ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে  শহীদ আখতার উদ্দিনসহ নৌবাহিনীর ১৩ টি জাহাজ সমুদ্রে, ১০ টি জাহাজ নদী এলাকায় ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটসমূহ অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে নজরদারি চালিয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ এবং আমাদের জলসীমার সুরক্ষায় নৌবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের জলসীমা থেকে দুটি বিদেশি ফিশিং ট্রলার আটক নৌবাহিনীর

আপডেট সময় : ১০:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪