ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

বর্ষায় চুল পড়া বন্ধ করতে সপ্তাহে ক’বার মাথায় তেল মাখবেন?

লাইফ স্টাইল ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে

বর্ষায় চুল পড়া বন্ধ করতে সপ্তাহে কত বার, মাথায় তেল মাখবেন?

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃষ্টির পানি মাথায় না পড়লেও বর্ষাকালে অধিকাংশেরই চুল পড়ে। অনেকেই মনে করেন, সেই সমস্যা নিরাময়ের একমাত্র নিরাপদ পন্থা হল তেল মাখা। কারণ, তেল-পানি পড়লে তবেই চুলের স্বাস্থ্য খোলে। তাই বলে কি মাথায় রোজ তেল মাখা যায়? মাথার ত্বকের ধরন আলাদা হলেও কি তেল মাখার নিয়মে কোনও বদল আনার প্রয়োজন নেই? ত্বকের চিকিৎসকেরা বলছেন, চুল পড়া বন্ধ করাই হোক বা মাথার ত্বকের খেয়াল রাখা— তার জন্য রক্ত সঞ্চালন ভাল হওয়া প্রয়োজন। সেই কাজে সাহায্য করে তেল। তবে, চুল পড়া বন্ধ করতে হলে তেল মাখতে হবে চুল এবং মাথার ত্বকের ধরন অনুযায়ী।

ধরা যাক, কারও চুল খুব রুক্ষ বা মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক। সে ক্ষেত্রে সপ্তাহে ২-৩ দিন তেল মাখার পরামর্শ দেওয়া হয়। আবার, কারও চুল বা মাথার ত্বক যদি খুব তৈলাক্ত হয়, সে ক্ষেত্রে সপ্তাহে এক বার তেল মাখা যেতে পারে। তবে, শ্যাম্পু করার পরের দিনই মাথার ত্বক তেলতেলে হয়ে যায় অনেকের। সে ক্ষেত্রে শ্যাম্পু এবং তেলের ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।

অনেকের চুল খুব তেলতেলে নয়, আবার রুক্ষও নয়। মাথার ত্বক কিংবা চুল নিয়ে বিশেষ কোনও সমস্যার কথা শোনা যায় না। তারা মাসে এক-দু’বার তেল মাখলেও খুব একটা সমস্যা হবে না। আবার কেউ যদি মনে করেন, সপ্তাহে তিন দিনও তেল মাখতে পারেন।

অনেক চিকিৎসকই বলছেন, মাথার ত্বক বা চুলের সমস্যা বুঝে তেল মাখতে হয়। যেমন, শুধু চুল পড়ার সমস্যা থাকলে সপ্তাহে ২-৩ দিন তেল মাখলেও চলে। চুলের গোড়া মজবুত করতে কাঠবাদাম, ক্যাস্টর বা নারকেল তেল হালকা গরম মাখলে বেশ কাজ দেয়। মাথায় খুশকির সমস্যা থাকলে নিম তেল মাখতে পারেন। টি ট্রি অয়েল মাখলেও খুশকির সমস্যা বশে রাখা যায়। তবে, সপ্তাহে এক-দু’বার মাখাই যথেষ্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বর্ষায় চুল পড়া বন্ধ করতে সপ্তাহে ক’বার মাথায় তেল মাখবেন?

আপডেট সময় : ১০:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪