ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

বন্যাদুর্গতদের সব রকম সহায়তা দিতে সরকারি কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০ ৬২৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বন্যাদুর্গতদের সকল ধরনের সহায়তা দিতে সরকারি কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিং এতথ্য জানান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, দেশে বন্যা পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে দুর্গতদের সকল ধরনের সহযোগিতা দিতে হবে।
এসময় তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে এমন আশঙ্কা থাকায় প্রধানমন্ত্রী তাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বন্যা দীর্ঘায়িত হলে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের বিশেষত মাঠপর্যায়ের কর্মকর্তাদের তাদের কর্মস্থলে থাকাকালীন সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন।
প্রধানমন্ত্রী একই সঙ্গে কোভিড-১৯ মহামারীর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সজাগ থাকতেও বলেছেন। দলীয় নেতাকর্মীদের প্রতি একই ধরনের নির্দেশনা দেওয়ার একদিন পর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠক থেকে এই নির্দেশনা এসেছে। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে বৈঠকে যোগ দেন। মন্ত্রিপরিষদের সদস্য এবং সচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয় থেকে সংযুক্ত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বন্যাদুর্গতদের সব রকম সহায়তা দিতে সরকারি কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০