ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসদার হোসেনের আইনজীবী সনদ সাময়িক স্থগিত যুগান্তকারী উদ্যোগ কৃষক কার্ড: যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে লক্ষ্যভিত্তিক সহায়তা বৈশ্বিক নিরাপত্তায় নতুন জোট: রাশিয়া-চীন একসঙ্গে ইস্টার্ন রিফাইনারি লো-ফিডে চালু, সরবরাহে প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয় জ্বালানি: আরও দুই লাখ টন তেল নিয়ে দুই জাহাজ চট্টগ্রাম বন্দরে: চিফ হুইপ কুয়াকাটায় প্রাইভেট ফ্লাইটে আগ্রহী হলে অবকাঠামো সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী আত্মসমর্পণে বাধ্য করার মার্কিন চেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান স্পেনে বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীর বৈধতার সুযোগ চৈত্র সংক্রান্তি ও নববর্ষে ঐতিহ্যের বন্ধনে ভারত-বাংলাদেশ কৃষক কার্ড : ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষককে  কার্ডের  আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী হাসিনা সরকার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে: আসিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৬১১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের মাঝে অনুদান বিতরণ এবং তেঁতুলিয়ায় দুস্থদের মাঝে শীত বিতরণ করা হয় : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে দিয়েছে। এখন রাষ্ট্রের এসব সংস্কার করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সংস্কারে জনগণের মতামত, সহযোগিতা ও সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।

বুধাবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টের শহীদদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

উপদেষ্টা বলেন, আপনারা জানেন, সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের যে সময় ছিল, তার তিন মাস প্রায় ফুরিয়ে এসেছে। তাদের যে প্রস্তাবনা ছিল, তা সরকারকে দেবে। সরকার স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে। আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের মতামত, সহযোগিতা ও সমর্থন দিয়ে স্বাধীনতার বিরল সুযোগকে কাজে লাগান। আপনারা আপনাদের মতামত দেবেন।

এর আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ, নতুন সরকার। সামনে নতুন নির্বাচিত সরকার আসবে। আর তাই নতুন করে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি-মন্ত্রী হবে। যেদিন ভোট হবে, তার আগের রাতে কয়েশ বা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোট দেব না। যোগ্য লোককে ভোটটা দিতে হবে।

তিনি আরও বলেন, পাঁচ বছরের জন্য কাকে আপনি ক্ষমতায় বসাবেন তার সুযোগ মাত্র একবার পাওয়া যায়। এ সুযোগটা যদি কিছু টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন তাহলে আগামী পাঁচ বছরে ওই লোকটা আপনার ওপর জুলুম করবে। এটার দায় আপনি এড়াতে পারেন না। এ জায়গা থেকে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।

বক্তব্য শেষে গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের পাঁচ শহীদের পরিবারের মধ্যে অর্থ সহায়তা হিসেবে বিভিন্ন অংকের চেক বিতরণ করেন উপদেষ্টা আসিফ মাহমু ও অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

একই সময় আটোয়ারী উপজেলার প্রায় ২ হাজার দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক এজেএম বজলার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউনুস আলী খানসহ প্রশাসনিক কর্মকর্তারা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলার তেঁতুলিয়া উপজেলায় হেলিকপ্টারে করে গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন আসিফ মাহমুদ ও সারজিস আলম। সেখানেও শীতবস্ত্র বিতরণ করেন তারা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফ্যাসিবাদী হাসিনা সরকার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে: আসিফ

আপডেট সময় : ০৬:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪