ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রিলিয়ন ডলারের স্বপ্ন যাত্রা: আজ বিএনপি সরকারের প্রথম বাজেট যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন

ফের বিশ্বসেরা পুঁজিবাজারে নাম লিখালো ডিএসই

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ৩১৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা স্টক এক্সচেঞ্জে

মাস ছয়েকের ব্যবধান। এরই মধ্যে ফের বিশ্বের সেরা পুঁজিবাজারের খাতায় নাম লিখালো বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ‘ঢাকা স্টক এক্সচেঞ্জের’ (ডিএসই)। বিশ্বের সবকটি পুঁজিবাজারকে টপকে চলতি বছরের মে মাসে ডিএসই বিশ্বের সেরা পুঁজিবাজারের মাথা উচু স্থানে ডিএসই।

করোনার বিধ্বস্ত পৃথিবী। অর্থনীতিসহ সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত। দেশে দেশে লকডাউন। অনেকক্ষেত্রে থেমে রয়েছে কলকারখানায় উৎপাদনের চাকা। আমদানি-রপ্তানিখাতে বাধাবিপত্তি।

বাংলাদেশের রপ্তানিখাতকে ঘুরে দাঁড়াতে জোর দিয়েছে হাসিনা সরকার। শিল্পকারখানায় পুরোদমে উৎপাদন যাতে চালু থাকে তার সকল ব্যবস্থা করা হয়েছে।

ফলে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অর্থাৎ গত মে মাসে ডিএসইর বিনিয়োগকারীরা মুনাফা বা রিটার্ন পেয়েছেন ৯ দশমিক ৪ শতাংশ। যে কারণে সেরা পুঁজিবাজারের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিএসই।

ফ্রন্টিয়ার জার্নালে সম্প্রতি এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রিটার্নের দিক দিয়ে বিশ্বের সেরা পুঁজিবাজারের তালিকায় উঠে এসেছিলো ডিএসই। এবারে তৃতীয়বারের মতো ডিএসই বিশ্বসেরা পুঁজিবাজারের তালিকায় উঠলো।

বাংলাদেশের পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীরা ৯ দশমিক ৪ শতাংশ মুনাফা বা রিটার্ন পেয়েছেন। পাকিস্তানে বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৮ দশমিক ৫ শতাংশ, ভিয়েতনামে বিনিয়োগকারীরা ৭ দশমিক ২ শতাংশ, চীনের বিনিয়োগকারীরা ৬ দশমিক ৬ শতাংশ।

ফিলিপিনসে ৫ দশমিক ৩ শতাংশ, কাজাখস্তানে ৪ দশমিক ৭ শতাংশ, শ্রীলঙ্কা ২ দশমিক ৫ শতাংশ, থাইল্যান্ডে শূন্য দশমিক ৬ শতাংশ এবং ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীরা পেয়েছেন শূন্য দশমিক ৩ শতাংশ মুনাফা।

মে মাসে মোট ১৯ কার্যদিবস লেনদেন হয়েছে। তাতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫১১ পয়েন্ট। দৈনিক লেনদেন হাজার কোটি টাকা বেড়ে দুই হাজার কোটি টাকার ঘরে দাঁড়িয়েছে। তাতে বিনিয়োগকারীদের রিটার্ন অর্থাৎ বাজার মূলধন বেড়েছে ৩৩ হাজার ১৫৫ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফের বিশ্বসেরা পুঁজিবাজারে নাম লিখালো ডিএসই

আপডেট সময় : ০৮:৩১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১