ঢাকা ০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি নারী আসনে নির্বাচন: প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা বিএনপির ৩৬ জন সাড়ে ১৮ লাখ পরীক্ষার্থী:   এসএসসি-সমমান পরীক্ষা শুরু, কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশনা ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণে আইবিসিসিআই-হাইকমিশনার বৈঠক টিকা পাবে ১ কোটি ৮০ শিশু: প্রথম দিনই পাবে প্রায় ১৯ লাখ শিশু তেল-গ্যাসের দাম বৃদ্ধি: মানবিক অর্থনীতির চ্যালেঞ্জে নতুন করে মূল্যস্ফীতির চাপ জ্বালানি-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ও কৃষি সেচে স্থবিরতা ভারতীয় হাই কমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ হরমুজে ফি দিয়েও জাহাজ চলাচল বন্ধ করল ইরান, বাড়ছে উত্তেজনা বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’, পরে আলোচনা: ইরান

প্রার্থনার মধ্য দিয়ে পালন হচ্ছে শেখ হাসিনার কারামুক্তি দিবস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ২৬৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারামুক্তির পর ধানমন্ডির সুদাসদন থেকে সমর্থকদের শুভেচ্ছা জানান শেখ হাসিনা ছবি: সংগৃহীত

বাবার মতোই দূরদর্শী শেখ হাসিনা। নির্বাসনে ছিলেন দীর্ঘদিন। স্বদেশে ফিরে অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে আত্মনিবেদীত হন। হাল ধরেন আওয়ামী লীগের। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে সোনার বাংলা গড়ার ডাক দেন।

সেনা সমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাকে জাতীয় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার দীর্ঘ ১১ মাস কারাভোগ করেন।

এসময় কয়েক দফা অসুস্থ হয়ে পড়েন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিভিন্ন মহল থেকে তার মুক্তির জোরালো দাবি ওঠে। উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবি ওঠে আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের তরফে।

ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তির মধ্য দিয়ে দীর্ঘ ১১ মাসের ভোগের সমাপ্তি ঘটে। সেই থেকে দিনটি শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

মুক্তির পর উন্নত চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরে স্থায়ী জামিন লাভ করেন।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্য দিয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি তার নেতৃত্বে আওয়ামী লীগসহ মহাজোট সরকার গঠিত হয়।

পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও বিজয়ী হয়ে সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শেখ হাসিনাও টানা তৃতীয়বারসহ চতুর্থ বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বছর বৈশ্বিক মহামারী করোনার কারণে শেখ হাসিনার কারামুক্তি দিবস স্বাস্থ্যবিধি মেনে পালন করবে বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে জুম্মার নামাজের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মসজিদে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রার্থনার মধ্য দিয়ে পালন হচ্ছে শেখ হাসিনার কারামুক্তি দিবস

আপডেট সময় : ০১:০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১