ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ৩২৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেহবাজ শরিফ : ছবি সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

‘জিয়ো টিভি জানিয়েছে, এখন পর্যন্ত বিরোধী জোটের হাতে রয়েছে ১৯৯ ভোট। অন্যদিকে ইমরান সরকারের রয়েছে ১৪২ ভোট। এ অবস্থায় ধরেই নেওয়া হচ্ছে, ইমরান খান ক্ষমতা হারানোর দ্বারপ্রান্তে। এখন প্রশ্ন কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী’

পাকিস্তানের রাজনীতির পরিস্থিতি এখন টালমাটাল। কয়েকদিন আগেই দেশবাহিনীর প্রধান ইমরান খানকে পদত্যাগের হুশিয়ারি দিয়েছেন। শুদু তাই নয়, এরই মধ্যে অনাস্থা ভোটে ইমরান খানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অপসারণের চেষ্টায় একাট্টা বিরোধী দলগুলো।

আসছে ৩ এপ্রিল পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। সর্বশেষ, দেশটির জিয়ো টিভি জানিয়েছে, এখন পর্যন্ত বিরোধী জোটের হাতে রয়েছে ১৯৯ ভোট। অন্যদিকে ইমরান সরকারের রয়েছে ১৪২ ভোট। এ অবস্থায় ধরেই নেওয়া হচ্ছে, ইমরান খান ক্ষমতা হারানোর দ্বারপ্রান্তে। এখন প্রশ্ন কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী?

জিয়ো টিভি তার প্রতিবেদনে উল্লেখ করেছে, ইমরান খান অনাস্থা ভোটে হারলে দেশটিতে নতুন করে সরকার গঠিত হবে। পাকিস্তানের বিরোধী নেতা ও পাকিস্তান মুসলিমলিগ-নওয়াজের (পিএমএল-এম) শেহবাজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। বুধবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি শেহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

শেহবাজ শরিফ বর্তমানে পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদের বিরোধী নেতা। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী। শেহবাজ তিনবার এই পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে প্রথমবারের মতো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন। কিন্তু ১৯৯৯ সালে জেনারেল পারভেজ মোশাররফের হাতে অভ্যুত্থানের পর, তাকে পাকিস্তান ছাড়তে হয়। পরবর্তী আট বছর সৌদি আরবে নির্বাসনে কাটাতে হয়েছিল শেহবাজ শরিফকে।

এরপর শেহবাজ শরিফ ও তার ভাই ২০০৭ সালে পাকিস্তানে ফিরে আসেন। এর পর তিনি আবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন এবং তার দল ২০০৮ সালে সাধারণ নির্বাচনে জয়লাভ করে। ২০১৩ সালে তৃতীয়বারের মতো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মেয়াদ শুরু হয় এবং ২০১৮ সালের নির্বাচনে পিএমএল-এনের পরাজয়ের আগ পর্যন্ত তিনি পূর্ণ মেয়াদের দায়িত্ব পালন করেছিলেন।

এক সংবাদিক সম্মেলনে পিপিপি চেয়ারম্যান বুধবার বলেছেন, ‘ইমরান খান সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। তিনি আর প্রধানমন্ত্রী নন। বৃহস্পতিবার সংসদে অধিবেশন। এদিন ভোট গ্রহণের তাগিদ দিয়ে বলেন, বিষয়টি নিষ্পত্তি করি। এরপর আমরা স্বচ্ছ নির্বাচনের কাজ শুরু করতে পারি। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক সংকট অবসান যাত্রা শুরু করতে পারি।

বিলাওয়াল ভুট্টো জারদারি আরও বলেন, শরিফ শিগগিরই পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। গেলো সোমবার শেহবাজ শরিফ পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন। ২০১৮ সালের নির্বাচনের পর শেহবাজ শরিফকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত করা হয়। সূত্র  বিবিসি, জিয়ো নিউজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ?

আপডেট সময় : ০৮:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২