ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংঘাতের আগে হরমুজ ত্যাগ করা জ্বালানিবাহী ১৫ জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে ইরান যুদ্ধ নিয়ে মুখ খুললেন পুতিন তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল

পরিকল্পিত হত্যার শিকার নারী ‘চিকিৎসক’

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ১০:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১ ৩৫৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডা. কাজী সাবিরা রহমান লিপি. ছবি: সংগৃহীত

ঢাকার কলাবাগান থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া চিকিৎসক ডা. কাজী সাবিরা রহমান লিপিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এমন দাবি তোলা হয়েছে পরিবারের তরফে। সোমবার বিকালে চিকিৎসকের বাসায় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ তোলেন মামা হারুন অর রশীদ মৃধা।

জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা হেফাজতে চারজন

লিপি মারা গিয়েছে, তা জানতে পারেন সকালে। এরপর বাসায় এসে দেখতে পান লিপির রুমে ছাই পড়ে রয়েছে। এটি সাজিয়ে রাখা হয়েছে যাতে করে মানুষ বোঝে সে আগুনে মারা গেছে। কিন্তু এটা সত্য নয়। লিপির রুমে আগুনের চিত্র থাকলেও এটি সাজানো ঘটনা। এটা সত্য নয়। লিপির ঘাড়ে ও পেছনে কোপের দাগ। এটি পরিকল্পিত হত্যা।

তিনি আরও জানান, আমার ভাগনি নিহত কাজী সাবিরা রহমান লিপিরা তিন ভাই-বোন। দুই ভাই অস্ট্রেলিয়াতে। চট্টগ্রাম থেকে ডাক্তারি পাস করার পর ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করেছে। এখন গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের ধারণা, এই চিকিৎসককে হত্যা করা হয়েছে। তার পিঠে ও গলায় জখমের চিহ্ন রয়েছে। আলামত সংগ্রহের জন্য বাড়িতে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কাজ করছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে।

জানা যায়, কলাবাগানের বাসার তিনটি কক্ষের মধ্যে একটিতে থাকতেন লিপি। বাকি দুটি কক্ষ সাবলেটে ভাড়া দিয়েছিলেন। তার স্বামী শামসুর আজাদ একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন, থাকেন শান্তিনগরে। তবে সাবলেটে দুই রুম ভাড়া দেওয়ার বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেছেন বাড়ির মালিক মাহবুব ইসলাম।

এদিকে এ বিষয়ে তার মামা বলেন, লিপির সঙ্গে একটি মেয়ে সাবলেট থাকত বলে জানি। মেয়েটি লেখাপড়া করে। লিপির মায়ের বাসা পাশেই। ছেলে-মেয়ে দুটি বাসাতেই থাকতো। ছেলের বয়স ২১। ছেলেটি কানাডা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর মেয়ের বয়স ১০ বছর। মেয়েটি কলাবাগানের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিকল্পিত হত্যার শিকার নারী ‘চিকিৎসক’

আপডেট সময় : ১০:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১