ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামবিদ্বেষ রোধে বৈশ্বিক জিরো টলারেন্স নীতির ডাক বেইজিংয়ের ঈদের ছুটিতেও দায়িত্বে অবিচল প্রধানমন্ত্রী বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ স্বস্তির ঈদযাত্রা: নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন

পদ্মা সেতুতে ধাক্কা, মানুষের হৃদয়ে রক্ষক্ষরণ: নৌ প্রতিমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ২৩৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংগৃহীত ছবি

বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুতে ধাক্কা মানে মানুষের হৃদয়েই আঘাত। এটি এমন একটি স্থাপন যা মর্যাদার তথা অহঙকার বলা চলে। একারণে

দেশের সকল শ্রেণীপেশার মানুষ তার সম্পদ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। আর একারণেই এই সেতুতে আঘাত লাগলে তা দেশের মানুষের হৃদয়ে রক্ষক্ষরণ হয়।

কাজেই পদ্মা সেতুর কোনো জায়গায় ধাক্কা লাগলে তা এদেশের মানুষের হৃদয়ে আঘাত লাগে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। যদিও এ ধরনের ধাক্কায় সেতুর

কোনো ক্ষতির আশঙ্কা নেই। তারপরও বার বার আঘাতে মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি হচ্ছে। এতে তারা খুবই বিব্রত বোধ করছেন।

শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বড়াল নামে জাহাজে পদ্মা সেতু এলাকা ও মাদারীপুরে মাঝিকান্দির ঘাট পরিদর্শনে এসে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পদ্মা সেতুতে আঘাতের ঘটনা যেন বার বার না ঘটে সে বিষয়ে করণীয় নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক হবার কথা রয়েছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুর পিলারে

ধাক্কার ঘটনার পর কিছু নির্দেশনা ছিল। নির্দেশনা পালনে উদাসীনতা লক্ষ্য করেছি। ধাক্কার ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। দুর্বলতা ও দায়িত্বহীনতা কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

দায়িত্বহীনতার কাজ করছেন এমন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফেরি চালাতে যে দক্ষতা তার প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে আমাদের কোনো দুর্বলতা নেই।

এর আগে শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া আসার পথে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পদ্মা সেতুতে ধাক্কা, মানুষের হৃদয়ে রক্ষক্ষরণ: নৌ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১