ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা কক্মাসবাজার তারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ নদী মরছে, বিপন্ন হচ্ছে নগরসভ্যতা থেমে গেছে প্রতিদিনের হাঁটা ১১ পলিথিনে খন্ডিত মরদেহ মেলেনি মাথা-পা বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রধানমন্ত্রীর উপহার সিএনজি-রিকশা পেলেন জুলাইযোদ্ধারা ভারত হাসিনা কার্ড খেলবে, আবার বন্ধুত্বও চাইবে:সালাহউদ্দিন

নারীদের পেছনে রেখে সমাজ এগোতে পারে না : ধর্ম উপদেষ্টা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ২৯৯ বার পড়া হয়েছে

নারীদের পেছনে রেখে সমাজ এগোতে পারে না : ধর্ম উপদেষ্টা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন বলেছেন, নারীদের পেছনে রেখে পুরুষরা সামনে এগোতে পারবে না। সমাজকে সামনে নিতে হলে মা–বোনদের সঙ্গে নিয়েই এগোতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত ‘হিফজুল কোরআন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যদি আমাদের মা–বোন ও কন্যাদের কোরআনের আলো দিয়ে হাফেজা, আলেমা, মুহাদ্দিসা কিংবা স্কলার হিসেবে গড়ে তোলা যায়, তাহলে তারা সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

ড. খালিদ হোসেন আরও বলেন, আমরা বৈষম্যহীন নতুন দিনের স্বপ্ন দেখি। মতপার্থক্য থাকতেই পারে, যুগে যুগে ছিলও। তবে বিভেদ অতিক্রম করে কালেমা তাইয়েবার ভিত্তিতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই বিপ্লবের পরবর্তী সরকার মানুষকে ঐক্যের হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে, এই সুযোগ হারালে আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ১৬৭ জন শিক্ষার্থীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। এর আগে শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত, ইসলামী গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নারীদের পেছনে রেখে সমাজ এগোতে পারে না : ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০২:৪০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫