ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ভারতীয় মোবাইল ও নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকাসহ আটক ২   পঞ্চগড়ে টানা ছয় দিন সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান বিশ্বকাপের সোনালি ট্রফি বাংলাদেশে, ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত নির্বাচনী প্রক্রিয়ায় ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উসকানি,  রাষ্ট্রদূতকে তলব কড়া  বার্তা ঢাকার ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার, অনলাইন প্রতারণা চক্রের  হদিস ভারতের সঙ্গে যুদ্ধের পর পাকিস্তানের অস্ত্র রফতানিতে জোয়ার রাষ্ট্র পরিচালনায় সুশাসন ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের ইরানে বিক্ষোভে প্রায় ২ হাজার নিহতের দাবি, প্রথমবারের মতো বড় সংখ্যা স্বীকার করল কর্তৃপক্ষ

দীর্ঘ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ ২৮৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীন সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য তিনজন নভোচারীকে মহাকাশ মিশনে পাঠানোর পর তারা আবার পৃথিবীতে ফিরে এসেছেন। চীনের এই সফল মহাকাশ অভিযান চীনের মহাকাশ কর্মসূচি

এগিয়ে নেবার সক্ষমতা প্রমাণ করেছে এবং মহাকাশ গবেষণার দৌড়ে চীন আরও এক ধাপ এগিয়ে যাওয়ায় তাদের আস্থাও বেড়েছে।

মহাকাশ কেন্দ্রে ৯০ দিনের ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী। ফিরে আসা ছোট্ট ক্যাপসুলটিতে ছিলেন তিন নভোচারী নেই হেইশহেং, লিউ বোমিং ও ট্যাং হংবো। চীনের

স্থানীয় সময় দুপুর ১টা ৩৪ মিনিটে উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় অবতরণ করেছে ক্যাপসুলটি। খবর বিবিসি-আল জাজিরা’র।

একটি অসম্পূর্ণ মহাকাশ কেন্দ্রে ৯০ দিনের ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এসেছেন চীনের তিন নভোচারী। ২০১৬ সালের পর মহাকাশে এটি চীনের প্রথম কোনো মানববাহী মিশন ছিল।

নিই হাইশেং, লিউ বোমিং এবং টাং হনবোকে নিয়ে মহাকাশযান যখন পৃথিবীর মাটি ছুঁল, বিবিসি

এর আগে গত ১৭ জুন এই মরুভূমি থেকেই পৃথিবী ছেড়ে মহাকাশে পাড়ি জমিয়েছিলেন তিন নভোচারী। সেখানে অবস্থানের সময়টিতে তারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। মহাকাশে চালানো

নানা পরীক্ষা-নিরীক্ষার তথ্য-উপাত্ত পৃথিবীতে পাঠানোসহ অভিযানের অংশ হিসেবে ঘণ্টাব্যাপী মহাকাশে হাঁটাহাঁটিও করেছেন নভোচারীরা।

চীনের এই সফল অভিযানকে মহাকাশ গবেষণায় দেশটির আস্থা এবং সক্ষমতা আরও বেড়ে যাওয়ারই দৃষ্টান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েক বছর ধরে মহাকাশ গবেষণায় বেশ খানিকটা এগিয়ে গেছে চীন।

২০১৯ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের উল্টোপিঠ বা অদেখা অংশে (ডার্ক সাইড) মানুষবিহীন রোভার পাঠিয়েছিল চীন। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রজেক্ট থেকে বাদ পড়ায় চীনকে নিজেদের মহাকাশ স্টেশন তৈরি করতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দীর্ঘ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরেছেন চীনের তিন নভোচারী

আপডেট সময় : ১০:৩৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১