ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম মরদেহ দাফনেও  সংকট এবারে বন্যা ও পাহাড় ধসে এতো মৃত্যু কেন স্ক্রিনের অদৃশ্য শিকলে বন্দি শৈশব অল্প বৃষ্টিতেই জলমগ্ন ঢাকা: কেন বারবার ডুবছে রাজধানী? অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত দেশ: ৭ জেলায় ভয়াবহ বন্যা প্রাণহানি ৪৪ নতুন করে প্লাবনের শঙ্কা আর্জেন্টিনার কাছে হেরে বিদায় দেশে ফিরেই ছাদখোলা বাসে সংবর্ধনা পেল মিসর দল ইরানে হামলা হলে ইসরায়েলকে ‘কোনো রেহাই’ দেওয়া হবে না: তেহরানের কড়া হুঁশিয়ারি বন্যা পিরিস্থিতর অবণিত চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টি মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, চার নদীর পানি বিপৎসীমার ওপরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

থামুন! সরকারকে কাজ করতে দেন: উপদেষ্টা মাহফুজ আলম

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, থামুন! শান্ত হন। সরকারকে কাজ করতে দেন। বিচার ও সংস্কার হবেই। আমি জানি এ উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের। কিন্তু আপনারা গালি দিলেও বলব, থামুন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি লেখেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়। উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদের প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা।

তিনি আরও লেখেন, এটা দীর্ঘমেয়াদি লড়াই। প্রস্তুতি নেন, হঠকারিতা করবেন না। অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সেপথে না যাওয়াই এদেশের জন্য ভালো। হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের ওপর ছায়া না ফেলে। আমরা একটা নতুন সমাজ ও রাষ্ট্র গড়বই। দীর্ঘপথ, কিন্তু আমাদের জাতির সামনে আর কোনো বিকল্প নাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

থামুন! সরকারকে কাজ করতে দেন: উপদেষ্টা মাহফুজ আলম

আপডেট সময় : ০৭:৫১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫