ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে যশোর অঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা

শহিদুজজামান উজ্জ্বল, শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ২৯৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে যশোর অঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর অঞ্চলে দুষ্কৃতিকারীরা যাতে কোনো ধরনের নাশকতা চালিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত সুরক্ষা জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

বৃহস্পতিবার বিকেলে বেনাপোল সদর কোম্পানি ক্যাম্পে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা, জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয় জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ ও সচেতন করে তুলতে কাজ করে আসছে।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গোপালগঞ্জ, নড়াইল ও যশোর—এই তিন জেলার ১৬টি উপজেলার অন্তর্ভুক্ত ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচনী নিরাপত্তা জোরদারে এসব এলাকায় ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এর মধ্যে সীমান্তবর্তী দুইটি উপজেলা—শার্শা ও চৌগাছায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। অন্য উপজেলাগুলোতে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে নির্বাচনী দায়িত্ব পালন করা হবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সকল নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে।

মোতায়েনের পর গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলার গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, ভোটকেন্দ্র রেকি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ‘অপারেশন ডেভিল হান্ট-২’-এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, যশোর রিজিয়ন সদর দপ্তরের আওতাধীন অবশিষ্ট ছয়টি বিজিবি ব্যাটালিয়নও নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। এসব ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১৫টি জেলার ৯২টি উপজেলার ৫১টি সংসদীয় আসনে ৭৯টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে প্রায় ১৮০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।

বিজিবি কর্তৃপক্ষের মতে, এই সমন্বিত ও বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থার ফলে যশোর অঞ্চলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে যশোর অঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা

আপডেট সময় : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬